খারাপ খবর শ্বেতার পরিবারে! হাসপাতালে ভর্তি অভিনেত্রীর মা

শ্বেতা এখন ওয়েবসিরিজের দিকে মনোনিবেশ করেছেন। তাঁরা ২০২৫ সালে বিয়ে করতে পারেন। শ্বেতাকে শেষ দেখা গিয়েছে সোহাগ জল ধারাবাহিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিক সুস্থ হতে না হতেই অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের মা অসুস্থ হয়ে পড়লেন। এখন হাসপাতালে ভর্তি তিনি। সবেমাত্র ভাঙা পা সেরে উঠেছে রুবেলের। যিনি কিনা মাস কয়েক আগে সিরিয়ালের শুটিংয়ের সময়েই পায়ের গোড়ালি ভেঙে চরম আহত হন অভিনেতা রুবেল দাস। অসুস্থ অবস্থাতেই ঘরে বসে শুটিং সামলে গিয়েছেন রুবেল। আর প্রেমিকের সমস্ত আপডেট ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন শ্বেতা। রুবেলের পা ভাঙার অবস্থায় সবসময় তাঁর যত্ন নিয়ে, মনোবল বাড়িয়েছেন শ্বেতা, তা নজর কেড়েছিল নেটিজেনদের। এবার তারই পরিবারে শোকের ছায়া। অসুস্থ অভিনেত্রী শ্বেতার পরিবারের আরও এক সদস্য। ভর্তি হাসপাতালে। ছবি দিলেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে।

বর্তমানে নেটপাড়ার চর্চিত জুটি শ্বেতা ভট্টাচার্য আর রুবেল দাস। যমুনা ঢাকি ধারাবাহিক থেকে তাঁদের প্রেমের সূত্রপাত। খুব শীঘ্রই বসবেন বিয়ের পিঁড়িতে। তবে সম্প্রতি শ্বেতার মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। ডটার্স ডে-র দিন হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মায়ের ছবি শেয়ার করে শ্বেতা লিখলেন, ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’। এই কঠিন সময়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তাঁর অনুরাগী ও সহকর্মীরা। ভক্তরা দ্রুত তাঁর আরোগ্য কামনা করেছেন। বর্তমানে নিম ফুলের মধুর ধারাবাহিকে কাজ করছেন রুবেল, আর শ্বেতা এখন ওয়েবসিরিজের দিকে মনোনিবেশ করেছেন। তাঁরা ২০২৫ সালে বিয়ে করতে পারেন। শ্বেতাকে শেষ দেখা গিয়েছে সোহাগ জল ধারাবাহিকে। এই ধারাবাহিকে কাজের ফাঁকেই দেবের সঙ্গে প্রজাপতি সিনেমায় কাজ করেন তিনি।

এর পর দু-দুটো ওয়েব সিরিজে দেখা যাবে শ্বেতাকে। দুর্গাপুজোয় ‘ক্যামেলিয়া প্রোডাকশন’ আনতে চলেছে ‘ফ্রাইডে’ নামক একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম। সেখানেই একটি সিনেমা ‘লেডি চ্যাটার্জি’-তে অভিনয় করবেন শ্বেতা।

 

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি