‘দুই থেকে তিন হওয়ার পথে’, তৃতীয় বিবাহ বার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

অবশেষে জল্পনার অবসান! তৃতীয় বিবাহবার্ষিকীর শুভলগ্নে প্রেগন্যান্সির ঘোষণা দিলেন অভিনেত্রী সোহিনী সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে জল্পনার অবসান! তৃতীয় বিবাহবার্ষিকীর শুভলগ্নে প্রেগন্যান্সির ঘোষণা দিলেন অভিনেত্রী সোহিনী সরকার। পরনে সাদা সালোয়ার-কামিজ, স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ের পরনে নীল পাঞ্জাবি, একে অপরের বাহুডোরে জড়িয়ে রয়েছেন তাঁরা। হ্যাঁ, এমনভাবেই ভক্তদের সুখবর দিলেন তারকা দম্পতি। ফেসবুকের পাতায় ভালোবাসায় মোড়া তিনটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখলেন, ‘তিন বছরের বিবাহ বার্ষিকীতে, দুই থেকে তিন হওয়ার পথে।’ অবশেষে মা হতে চলার ঘোষণা দিয়েই ফেললেন অভিনেত্রী।

কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। নানা ইভেন্টে স্ফীতোদর নিয়েই যোগ দিচ্ছিলেন। কিন্তু কিছুতেই মুখ খুলছিলেন না। এবার সেই জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই। ঘোষণা করলেন, তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। বিয়ের তিন বছরের মাথায় দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। ২০২৪ সালের জুলাই মাসের ১৫ তারিখ ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের সান্নিধ্যে বিয়ে সেরেছিলেন তাঁরা। দুজনের জীবনেই প্রাক্তন রয়েছেন। অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে প্রেম ছিল শোভনের। অন্যদিকে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে মাখো মাখো প্রেম ছিল সোহিনীর। কিন্তু দুজনেই তাঁদের প্রাক্তনকে ভুলে এক হয়েছেন। তাঁদের বিয়েতে যথেষ্ঠ গোপনীয়তা বজায় ছিল।

 

বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ‘আগলে রাখব, যত্নে থাকব।’ অবশেষে বিয়ের তিন বছরের মাথায় সুখবর দিলেন অভিনেত্রী এবং গায়ক। গত জুন মাস থেকে সোহিনীর প্রেগন্যান্সি নিয়ে জল্পনা চলছে। শোভনের জন্মদিনে তাঁর গর্ভবস্থার বিষয়টা প্রথম টের পাওয়া যায়। তাও মুখ খোলেননি তাঁরা। আগেই জানা গিয়ে ছিল, এই বছরই সন্তানের ভূমিষ্ঠ হবে তাঁদের। সম্প্রতি সোহিনীকে দেখা গিয়েছে, ‘ফেরা’ ছবিতে। কিন্তু ইদানীং ক্যামেরা থেকে তিনি দূরেই ছিলেন। সুতরাং এখন স্পষ্ট, কেন তিনি প্রকাশ্যে আসছেন না। রথযাত্রার আগেই সুখবর দিলেন তাঁরা। তাঁদের পোস্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসা মাত্রই অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন। তাঁদের সহকর্মীরাও অভিনন্দন জানাচ্ছেন। অভিনেত্রী মিমি চক্রবর্তী, শ্রীময়ী চট্টরাজ, ঋদ্ধিমা ঘোষ, অনিন্দিতা রায় চৌধুরী-সহ অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই