স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি: এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন সেই কথা তাঁর স্বামীকে জানিয়ে দিয়েছিলেন দুই যুবক। সত্যি সামনে চলে আসার পরেই অজয় মণ্ডল নামে মহিলার প্রেমিক দুই যুবককে চপার দিয়ে এলোপাথারি কুপিয়েছিল। গুরুতর আহত হয়ে দুজনের মধ্যে একজনের মৃত্যু হয়। ২০১৯ সালের সেই মামলাতে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল আদালত।

২০১৯ সালে ঘটনাটি ঘটেছিল হুগলির ব্যান্ডেলের আশ্রমমাঠ এলাকায়। খুনের ঘটনায় অভিযুক্ত অজয় মণ্ডলকে ফাঁসির সাজা শুনিয়েছে চুঁচুড়া আদালত। এই মামালায় ১৯ জন  স্বাক্ষ্য দেয়। চুঁচুড়া আদালতের প্রথম দায়রা বিচারক রিন্টু সুর মঙ্গলবার (১৪ জুলাই) অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। অভিযুক্ত বিচারাধীন থাকাকালীন চার্জগঠন এবং সাজা ঘোষণা হয়।   

আরও পড়ুন: কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর 

মামলার সরাকারি আইনজীবী ছিলেন দেবন্দ্র তেওয়ারী। তিনি মুখ্য সরকারি আইনজীবী শংকর গঙ্গোপাধ্যায়ের সুপার ভিশনে মামাল এগিয়ে নিয়ে যান।  শংকর গঙ্গোপাধ্যায় জানান, এক বিবাহিত মহিলার সঙ্গে চুঁচুড়া আনন্দমঠ এলাকার যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই বিষয়টি মহিলার স্বামীকে জানিয়ে দেয় চুঁচুড়া ঝিলপাড়ের বাসিন্দা অতনু সরকার ও সুরজিৎ মাল। সেই আক্রোশে ঘটনার দিন গভীর রাতে ওই দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে অভিযুক্ত।  পরে কলকাতার বেসরকারী হাসপাতালে মৃত্যু হয় অতনুর। 

 

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল