দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ২০০ বছর আগে ব্রিটিশদের রক্তচক্ষু এড়িয়ে গ্রামে রথ উৎসব শুরু করেছিলেন সাধন বৈরাগী। জমি বেচে রথ তৈরি করতে গিয়ে সন্দেহের চোখে পড়েছিলেন ইংরেজদের। কিন্তু জেদ ছিল গ্রামে রথ উৎসব শুরু করবেন। সেই মতো জমি বিক্রি করে রথ নির্মাণের কাজ শুরু করেছিলেন সাধন বৈরাগী। সেই সময়ে রথের জন্য লোহার চাকা তৈরি করতে কলকাতায় যান সাধন বৈরাগী। যদিও একজন গ্রামবাসীর হাতে এত টাকা আসা নিয়ে সেই সময়ে ব্রিটিশ পুলিশদের সন্দেহ হয়েছিল। এত টাকা নিয়ে কলকাতায় কেন সেই সন্দেহে সাধনবাবুকে আটক করেছিল ব্রিটিশ পুলিশ। কিন্তু সাধনবাবুও রথ তৈরি নিয়ে অনড় ছিলেন। পুলিশ সবকিছু খতিয়ে দেখে আসল সত্যিটা জানতে পারেন। তখনই সাধনবাবুকে ছেড়ে দিয়েছিল পুলিশ।

আরও পডুন: স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

তারপরেই নিজ উদ্যোগে রথ উৎসব গ্রামে চালু করেন সাধন বৈরাগী। এইভাবেই ২০০ বছর আগে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের বটীশ্বর গ্রামে সূচনা হয়েছিল রথযাত্রার। সেই কারণে ওই এলাকাটির নাম রথতলা। কিন্তু সাধনবাবুর মৃত্য়ুর পর ধীরে ধীরে বন্ধ হয়ে যায় রথযাত্রা। শ্রীহীন হয়ে পড়ে সেই রথ। তবে চলতি বছরে ফিরছে সেই রথ উৎসব। সাধন বৈরাগীর রথ নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু সেই রথের চাকা রেখে দিয়েছিলেন সাধনবাবুর নাতি রুদ্রনীল বৈরাগী। সেই চাকাকে নতুন রথের মাথায় বসিয়ে নতুন করে নির্মাণ করা হচ্ছে। তাতে হাত লাগিয়েছে গোটা গ্রামবাসী। গ্রামের আট থেকে আশি যে যেমন পারেন এই রথ তৈরিতে কাজ করছেন। দিনরাত চলছে কাজ। ১৫ ফুট উচ্চতার রথে বসানো হয়েছে সেই পুরনো রথের চাকা। নিমকাঠ দিয়ে তৈরি রথে রঙ করা থেকে ডিজাইন মিস্ত্রীর সঙ্গে সমান তালে সহযোগিতা করছেন গ্রামবাসীরা। এই রথ নিয়ে সাড়া পড়ে গিয়েছে এলাকায়।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল