বৈশালীর অস্বাভাবিক মৃত্যুতে উঠছে একাধিক প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী বৈশালী টক্করের (Vaishali Takkar) আকস্মিক মৃত্যুতে (unnatural death) শোকস্তব্ধ তাঁর পরিবার বন্ধু বান্ধব থেকে অনুরাগীরা সকলেই। বৈশালীর এই অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু জাহ্নবী শেঠি একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে বৈশালী মাত্র ৫ মাস আগেই হবু স্বামী রিতেশের সঙ্গে তাঁর আলাপ করিয়ে দিয়েছিলেন। এমনকি দীপাবলির পরেই বিয়ের কেনাকাটা করতে মুম্বই আসার কথাও ছিল বৈশালীর। সেই সময় জাহ্নবী শেঠি ও তাঁর স্বামী বিকাশ শেঠির বাড়িতে থাকার পরিকল্পনাও করেছিলেন বৈশালী।

পাশপাশি জাহ্নবী শেঠির স্বামী বিকাশ শেঠি বেসরকারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ডিসেম্বরেই বিয়ে করার কথা ছিল বৈশালীর। তিনি বলেন, ” বৈশালীর। মৃত্যুর খবর আমাকে একেবারে হতবাক করে দিয়েছে। প্রথমে, আমি খবরটা গুজব বলে উড়িয়েই দিয়েছিলাম। আমি জাহ্নবীকে বলেছিলাম বৈশালীকে ফোন করতে। কিন্তু বৈশালী জাহ্নবীর ফোন ধরেনি। এরপর আমরা ওর বাবাকে ফোন করি। উনি আমাদের বলেছিলেন যে উনি শ্মশানে রয়েছেন”।

এদিকে বৈশালীর এই অস্বাভাবিক মৃত্যু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। যার মধ্যে প্রথম এবং প্রধান প্রশ্ন হল কি এমন ঘটল যার জন্য এরকম সিদ্ধান্ত নিলেন বৈশালী? তাঁর ঘর থেকে পাওয়া একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সুইসাইড নোটটি ডায়রিতে লিখেছেন বৈশালী। সুইসাইড নোটে রাহুল নামে এক ব্যক্তি ও দিশা নামে এক মহিলার কথা উল্লেখ করেছেন বৈশালী। রাহুল বৈশালীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করত বলেও অভিযোগ করেছেন অভিনেত্রী। ডায়েরিতে বৈশালী টক্কর তার মা ও বাবার কাছে ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, “বাবা, মা আমি দুঃখিত। আমি ভালো মেয়ে হতে পারিনি। দয়া করে রাহুল ও তার পরিবারকে শাস্তি দিও। নইলে আমার আত্মা শান্তি পাবে না। আড়াই বছর ধরে আমাকে মানসিকভাবে নির্যাতন করেছে, রাহুল ও দিশা। রিতেশকে বলো, আমি দুঃখিত। আমি ছেড়ে গেলাম। তোমরা খুশী থেকো. আমি তোমাদের অনেক ভালবাসি”। পুলিশ জানিয়েছে, বৈশালীর সুইসাইড নোট দেখে মনে হচ্ছে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন। তবে কে বা কারা বৈশালীর আত্মহত্যার পিছনে রয়েছেন সেই বিষয়ে এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ।

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ