স্বাধীনতার জন্যে লড়াই ইমরান-সারার, ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’-এর ট্রেলার মুক্তি

ছবিটি কান্নান আলিয়ার দ্বারা পরিচালিত, এবং লিখেছেন আইয়ার এবং দরব ফারুকি। সারা ছাড়াও ছবিতে অভিনয় করেন, শচীন খেদেকর, অভয় ভার্মা, স্পর্শ শ্রীবাস্তব, অ্যালেক্স ও' নীল এবং আনন্দ তিওয়ারি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে মুক্তি পেল সারা আলি খানের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’-এর ট্রেলার। গত ১৫ অগস্টেই ছবির টিজার মুক্তি পেয়েছিল। ১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে তৈরি, মুভিটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত এবং ভারতের স্বাধীনতার অন্বেষণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বর্ণনা করবে। ছবিটি কান্নান আলিয়ার দ্বারা পরিচালিত, এবং লিখেছেন আইয়ার এবং দরব ফারুকি। সারা ছাড়াও ছবিতে অভিনয় করেন, শচীন খেদেকর, অভয় ভার্মা, স্পর্শ শ্রীবাস্তব, অ্যালেক্স ও’ নীল এবং আনন্দ তিওয়ারি।

এছাড়াও ছবিতে ক্যামিও করছেন ইমরান হাশমি। ফিল্মটি হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় ২১ মার্চ ভারতে এবং ২৪০ টিরও বেশি দেশে প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র। ট্রেলারটি ইতিমধ্যেই মুগ্ধ করেছে দর্শকদের। ট্রেলারটি পরিচয় করিয়ে দিচ্ছে, ২২-বছর বয়সী ঊষার সঙ্গে, যে চরিত্রে অভিনয় করছেন সারা আলি খান। যিনি বোম্বের একটি কলেজ ছাত্রী। যিনি ভারতকে স্বাধীনতা অর্জনে সাহায্য করার জন্য, একটি ভূগর্ভস্থ রেডিও স্টেশন তৈরি করেন।

 

যেটি ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম মুখ্য বস্তু হয়ে ওঠে। তবে ছবিতে অতিথি হিসেবে ইমরান হাশমিকে পাওয়া ছবির নির্মাতাদের জন্যে গর্বের বিষয়। ছবিতে নিজের চরিত্র সম্পর্কে সারা আলি খান বলেছেন যে, ছবিতে এরকম একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করা দারুণ সম্মানের বিষয়। “আমার চরিত্রের আত্মাকে মূর্ত করা এবং তার চেতনায় ডুব দেওয়া অনন্য সাধন। এ ওয়াতান মেরে ওয়াতান আমাদের জাতির অদম্য চেতনা উদযাপন করবে, বিশেষ করে তরুণদের এবং আমি ২১ শে মার্চের জন্য এবং সারা বিশ্বের দর্শকদের কাছে এই গল্পটি নিয়ে আসার জন্য অপেক্ষা করছি৷” এদিকে ইমরান হাশমি বলেছেন, “এ ওয়াতান মেরে ওয়াতান ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি হৃদয়গ্রাহী গল্প।”

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির