Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একসময় অভিনয় ছাড়তে বলা হয়েছিল অমিতাভকে, কেন জানেন?

জলে চুমুক দিতে দিয়ে গলায় আটকে যেত। আমি প্রায় শ্বাসরোধ হয়ে মারা যেতে বসেছিলাম। তাঁকে অভিনয় ছেড়ে দিতে বলা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অমিতাভ বচ্চন, কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করছেন, বলিউডের মেগাস্টার। ৮০ বছর বয়সেও ইন্ডাস্ট্রিতে সমানতালে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা। তবে অভিনেতার কেরিয়ারের জার্নি খুব একটা সোজা ছিলনা। মোটামুটি সবাই জানেন, ‘কুলি’ সিনেমার সময় অভিনেতা অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন। মৃত্যুর সঙ্গে অনেকগুলি দিন লড়াই করেছেন অভিনেতা। সারা দেশবাসীর প্রার্থনায় তিনি বেঁচে উঠেছিলেন। তবে জানেন কী, আরও একটি ছবিতে গুরুতর জখম হয়েছিলেন অমিতাভ বচ্চন, তাই তাঁকে অভিনয় বন্ধ করতে পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। ১৯৮৮ সালের অমিতাভ বচ্চনের আইকনিক চলচ্চিত্র ‘শাহেনশাহ’তে তাঁর আকর্ষণীয় লুক এবং অবিস্মরণীয় সংলাপগুলি এখনও বিখ্যাত।

একবার একটি সাক্ষাৎকারে পরিচালক তিন্নু আনন্দ জানিয়েছেন যে, অমিতাভ চিত্রগ্রহণের সময় অসুস্থ হয়ে পড়েন এবং মায়াস্থেনিয়া গ্র্যাভিস রোগে আক্রান্ত হয়েছিলেন। তখনই ডাক্তাররা তাঁকে পরামর্শ দিয়েছিলেন যে তিনি আর কখনও অভিনয় করতে পারবেন না। সাক্ষাৎকারে তিন্নু বলেছিলেন যে, অমিতাভ মহীশূরে ছবির শুটিং করছিলেন যখন তিনি আহত হন। 

তাঁকে চেকআপের জন্য বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়। তখন তিনি আমাকে আমার সময়সূচী বাতিল করতে বলেছিলেন কারণ তিনি মায়াস্থেনিয়া গ্র্যাভিস রোগে ভুগছিলেন, যা একটি পেশীগত রোগ। জলে চুমুক দিতে দিয়ে গলায় আটকে যেত। আমি প্রায় শ্বাসরোধ হয়ে মারা যেতে বসেছিলাম। তাঁকে অভিনয় ছেড়ে দিতে বলা হয়।’

এরপরে, তিন্নু বলেন, পাওনাদাররা তাদের টাকা ফেরত চেয়ে দরজায় হাজির হতে শুরু করে। এমনকি তখন তাঁরা বিগ বি-র স্থলাভিষিক্ত হওয়ার জন্য একজন অভিনেতার সন্ধান শুরু করতে শুরু করেন, যদিও বাস্তবে কোনও প্রতিস্থাপন পাওয়া যায়নি। অমিতাভের ভাই, অজিতাভ বচ্চন, তিন্নুকে আশ্বস্ত করে যে, অমিতাভ একবার বিদেশে চিকিৎসা থেকে ফিরে এলে সবকিছু ঠিক হয়ে যাবে। প্রকৃতপক্ষে তাই হয়েছিল এবং শাহেনশাহ ১৯৮৮ সালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়েছিল।

 

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন