ভিডিও বানানো ছেড়ে দিলেন পাকিস্তানি ক্ষুদে ব্লগার সিরাজ

আর সেখানেই তিনি নিজের চ্যানেলের ‘শেষ ভ্লগ’ বলে মন্তব্য করেছেন। ভ্লগিং বন্ধ করার কারণ হিসেবে তাঁর যুক্তি, তিনি আর ভিডিও বানাবে না, কারণ তাঁর বাবা তাকে ভ্লগিং ছেড়ে দিতে বলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানিয়ে রাতারাতি তারকা হয়ে যাচ্ছেন এক একটা কন্টেন্ট ক্রিয়েটররা। তাতেই রোজগার করছে কোটি কোটি টাকা। তবে এই কন্টেন্ট ক্রিয়েটর দের বয়সের কোনও সীমা নেই। যে কোনও বয়সেই কন্টেন্ট ক্রিয়েট করা যায়। শুধু সেটা যদি হয়, মুখরোচক এবং আকর্ষণীয়। তাহলে জমে ক্ষীর। পাকিস্তানের জনপ্রিয় শিশু কন্টেন্ট ক্রিয়েটর হল মোহাম্মদ সিরাজ। যাঁর বয়স মাত্র ৭ বছর। পাকিস্তানের গিলগিত-বালতিস্তানের খাপলু গ্রামে তার জন্ম। তবে আর তাঁকে দেখা যাবে না।

গত ১৫ মে নিজের ইউটিউব চ্যানেলে ১১ মিনিটের একটি ভিডিও শেয়ার করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিদায় জানিয়েছেন। আর সেখানেই তিনি নিজের চ্যানেলের ‘শেষ ভ্লগ’ বলে মন্তব্য করেছেন। ভ্লগিং বন্ধ করার কারণ হিসেবে তাঁর যুক্তি, তিনি আর ভিডিও বানাবে না, কারণ তাঁর বাবা তাকে ভ্লগিং ছেড়ে দিতে বলেছে। আর পড়ালেখায় মনোযোগী হতে বলেছেন। ভিডিওটিতে ছোট বোন মুসকানকে সঙ্গে নিয়ে সিরাজ বলেছেন, ‘আমি আজ থেকে আর কোনো ভ্লগ বানাবো না। আমার আব্বু বলেছেন, পড়ালেখাতে মনোযোগ দিতে।তাই আর ভিডিও বানানোর প্রয়োজন নেই। কিন্তু আমার ভিডিও বানানোর খুব শখ, তাই আজকে শেষ ভ্লগ নিয়ে এসেছি।’ মোহাম্মদ সিরাজ মাত্র ৭ বছর বয়সেই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সিরাজ।

তাঁর ইউটিউব চ্যানেল ‘সিরাজি ভিলেজ ভ্লগস’-এর মাধ্যমে গ্রামের দৈনন্দিন জীবনের নানা বিষয় সুন্দরভাবে নিজ ভাষায় তুলে ধরতেন সিরাজ। তাঁর ভিডিওতে তাঁকে বোনের সঙ্গে খুনসুঁটি করতেও দেখা যেত। তাঁর বিভিন্ন দেশে অগণিত অনুরাগী রয়েছে। তিনি ভিডিওতে তাঁর পুরো গ্রামকে ঘুরে দেখাতেন। এমনকি একজন শুভাকাঙ্ক্ষীর সঙ্গেও কথা বলতে দেখা যেত। তিনি ২০২২ সালে সালে ইউটিউবে যাত্রা শুরু করেছিলেন সিরাজ।

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের