২৮ বছর পর ভারতে ‘মিস ওয়ার্ল্ড’, কবে থেকে শুরু?

এক্স-এ ঘোষণা করা হয়েছে যে, 'এবার উত্তেজনার পারদ চড়বে দ্বিগুণ, কেননা কারণ আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি এবারের মিস ওয়ার্ল্ডের আয়োজক দেশ হল ভারত। দুর্দান্ত সফরের জন্য তৈরি থাকুন।'

Share:

নিজস্ব প্রতিনিধি: সুখবর! দীর্ঘ ২৮ বছর পর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা। সুতরাং ভারতীয়দের আনন্দের সীমা নেই। ভারতে এ পর্যন্ত ‘মিস ওয়ার্ল্ড’-এর শিরোপা পেয়েছেন মাত্র ৬ জন। যে তালিকায় রয়েছেন, ১৯৬৬ সালের রীতা ফারিয়া, তিনিই ছিলেন ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড। ১৯৯৪ সালে ঐশ্বর্য রাই বচ্চন, ১৯৯৭ সালে ডায়না হায়দান, ১৯৯৯ সালে যুক্তা মুনখে, ২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়া এবং ২০১৭ সালে হরিয়ানার মেডিকেল ছাত্রী মানুষী চিল্লার। শেষ তিনিই এই মুকুট পেয়ে ছিলেন। এরপর কেটে গিয়েছে ৭ বছর।

শেষবার ১৯৯৬ সালে ভারতের বেঙ্গালুরুতে আয়োজিত হয়েছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগীতা। এরপর কেটে হয়েছে ২৮ বছর। ভারতে আর এই প্রতিযোগিতায়র আয়োজন করা হয়নি। সুতরাং এবারে ‘মিস ওয়ার্ল্ড’ জেতার সম্ভাবনা একটা রয়েইছে। কারণ দেশে থেকেই বিউটি পেজেন্ট জেতার জন্যে লড়াই করবেন ভারতীয় প্রতিযোগীরা। যাই হোক, এই মুকুট জেতা চাট্টিখানি কথা নয়। প্রায় কয়েক হাজার প্রতিযোগিদের থেকে চুজ করা হয় একজনকে। পেরোতে হয় একাধিক কঠিন প্রতিযোগিতা রাউন্ড। যাই হোক, ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল চীনের সানাইয়া শহরে। এবার ৭১ তম মিস ওয়ার্ল্ডের বিউটি পেজেন্টের আয়োজক ভারত। দীর্ঘ ২৮ বছর পর এই দায়িত্ব পেল ভারত।

সম্প্রতি মিস ওয়ার্ল্ড অফিসিয়াল পেইজ এক্স-এ ঘোষণা করা হয়েছে যে, ‘এবার উত্তেজনার পারদ চড়বে দ্বিগুণ, কেননা কারণ আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি এবারের মিস ওয়ার্ল্ডের আয়োজক দেশ হল ভারত। দুর্দান্ত সফরের জন্য তৈরি থাকুন।’ গতবছর তথা ৭০ তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন পোল্যান্ডের কারোলিনা বিয়েলস্কা। এবারে ভারতের নিউ দিল্লির ভারত মণ্ডপ এবং জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে মিস ওয়ার্ল্ডের আসর বসবে। এই অনুষ্ঠান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত।

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি