দীর্ঘ বিতর্কের পর অবশেষে শ্যুটিংয়ে ফিরলেন শাকিব-বুবলি, কিন্তু কথা বন্ধ পরস্পরের সঙ্গে

গতকাল ঢাকার একটি পাঁচ তারা হোটেলে তাঁদের গান 'সুরমা সুরমা' শিরোনামের গানটির শুটিং চলেছে। কিন্তু অবাক কাণ্ড, তাঁদের ছবির গানের শ্যুটিং দিনভর চললেও শাকিব-শবনম বুবলির মধ্যে কোনো কথা হয় নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশ হলেও ওপার বাংলাকে নিয়ে আমাদের দেশেও কম চর্চা হয় না। ঢালিউডের অভিনেতা-অভিনেত্রীদের নানা খবর কলকাতা বাসীদের মুখে মুখে ফেরে। সম্প্রতি বাংলাদেশ বিনোদন জগতে রীতিমতো তুলকালাম শুরু হয়েছে। সৌজন্যে, ঢাকা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী বুবলির সন্তান। অভিনেত্রীর কিছুদিন আগে পোস্ট করা দুটি বেবি বাম্পের ছবি নিয়েই যত কানাঘুষো। তবে অভিনেত্রী নিজেই সব ধোঁয়াশা পরিষ্কার করে গত শুক্রবার আসল তথ্য প্রকাশ্যে এনেছেন। জানিয়েছেন, ২০২০ সালে তোলা তাঁর ছবিটি অন্তঃসত্ত্বাকালীন। তিনি অভিনেতা শাকিব খানের সন্তানের মা। আর তাঁরা গোপনে বিয়েও করেছেন বলে দাবি বুবলির। এদিকে শাকিব খানের আগেও আর একটি বিবাহ রয়েছে। যদিও তিনি কয়েক বছর আগেই তাঁর প্রথম স্ত্রী অভিনেত্রী অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছেন। সেই ঘরেও তাঁর একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু সেই সন্তানও প্রকাশ্যে এসেছে তাঁদের ডিভোর্সের পর। অভিনেতা তাঁর কোনও সন্তানকেই প্রকাশ্যে আনতে চাইছেন না। অপু টেলিভিশন লাইভে এসে তাঁর সন্তানের কথা প্রকাশ্যে এনেছিলেন আর বুবলি আনলেন ফেসবুকের মাধ্যমে। আর সবটাই সন্তান জন্মানোর অনেক পরেই। এর নেপথ্যে কী রয়েছে, তা অবশ্য স্পষ্ট নয়।

তবে আপাততঃ ব্যক্তিজীবনের সব তর্ক-বিতর্ক ছাপিয়ে শুটিংয়ে ফিরলেন শাকিব ও শবনম বুবলি। গতকাল সকাল থেকে তাঁরা তপু খানের পরিচালনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির রোমান্টিক গানের শ্যুটিং শুরু করেছেন। শোনা গিয়েছে, প্রায় ৯ মাস আটকে ছিল এই দুটি গানের শ্যুটিং। মাঝে শাকিব-বুবলির মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে শুটিংয়ের বিলম্ব ঘটেছিল। এদিকে বুবলির সন্তানের কথা প্রকাশ্যে আসার পরেই গত শুক্রবার সারা দিন গায়েব ছিলেন শাকিব-বুবলি। বাতিল করেছেন ওই দিনের সব শিডিউল। অবশেষে শনিবার সকালে কড়া নিরাপত্তার জেরে শাকিব-বুবলি ফের শুটিং শুরু করেন।

গতকাল ঢাকার একটি পাঁচ তারা হোটেলে তাঁদের গান ‘সুরমা সুরমা’ শিরোনামের গানটির শুটিং চলেছে। কিন্তু অবাক কাণ্ড, তাঁদের ছবির গানের শ্যুটিং দিনভর চললেও শাকিব-শবনম বুবলির মধ্যে কোনো কথা হয় নি। একে অপরের সঙ্গে তাঁরা কোনও ভাব বিনিময়ও করেন নি। শ্যুটিং শেষ হতে না হতেই দুজনেই আলাদা দুই জায়গায় গিয়ে বসেন। পরিচালকের ডাক পড়লে আবার তাঁরা ক্যামেরার সামনে এসে দাঁড়াতেন। তাহলে কী দুজনের সিদ্ধান্তের কারণেই এমন বদল! তবে এতে শুটিংয়ের কোনো প্রকার অসুবিধা হয়নি বলেই জানিয়েছেন এই ছবির পরিচালক তপু খান। তিনি বলেন, ‘শুটিংয়ে দুজন ভীষণ আন্তরিক ছিলেন। সময়ের আগে তারা শুটিং সেটে এসে পৌঁছান। আমরাও সুন্দরভাবে শুটিং করেছি। রাত সাড়ে নয়টার দিকে শাকিব ভাই তার অংশের শুটিং শেষ করেছেন। আর রাত ১১টায় শেষ হয় বুবলির শুটিং।’

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের