‘ডান্স বাংলা ডান্স’ শেষ হলেই ফিরছে ‘দাদাগিরি’, সঞ্চালনায় সৌরভ, প্রকাশ্যে দিনক্ষণ

মাঝে শুধু এই শো-এর তিন নম্বর সিজনে সঞ্চালক হিসেবে ধরা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু দাদাকে ছাড়া কি মানায়, শেষমেষ ফিরিয়ে আনা হয় সৌরভকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একই দিনে দু দুটো জোড়া খবর! হিন্দিতে খুব শীঘ্রই ফিরছে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৫’, আবার বাংলাতে ‘ডান্স বাংলা ডান্স’ শেষ হতেই ফিরছে জনপ্রিয় শো ‘দাদাগিরি’ (Dadagiri Season 10)। যেটি বাংলার নন-ফিকশন শো গুলির মধ্যে অন্যতম জনপ্রিয়। সুতরাং রেডি তো? ফের দাদার সঙ্গে প্রতি সপ্তাহের নিয়মিত দেখা হতে চলেছে রাজ্যবাসীদের। প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তথা BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজত্ব শুরু হতে চলেছে। ‘দাদাগিরি’র সঙ্গে যেন ওতোপ্রোতভাবে জড়িয়ে গিয়েছেন ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। বিগ বস মানেই যেমন সলমন খান, দিদি নং ১-মানে যেমন রচনা বন্দোপাধ্যায়, আর কৌন বনেগা ক্রোড়পতি মানেই অমিতাম বচ্চন, তেমন ‘দাদাগিরি’ মানেই মহারাজ।

দাদাগিরি রিয়ালিটি শো-এর ১০তম সিজনেও সঞ্চালনার দায়িত্বে থাকবেন প্রাক্তন ক্রিকেট তারকা। ২০০৯ সালে সফর শুরু হয় ‘দাদাগিরি’র। সঙ্গে সঞ্চালক হিসাবে হাতেখড়ি সৌরভের। এরপর থেকেই দাদাগিরি মানেই চোখে ভেসে ওঠে সৌরভ গঙ্গোপাধ্যায়েদ নাম। মাঝে শুধু এই শো-এর তিন নম্বর সিজনে সঞ্চালক হিসেবে ধরা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু দাদাকে ছাড়া কি মানায়, শেষমেষ ফিরিয়ে আনা হয় সৌরভকে।

তবে ঠিক কবে থেকে শুরু হতে চলেছে এই শো, তা এখনও ঘোষণা হয়নি, তবে সূত্রের খবর অডিশন পর্ব ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। দাদাগিরি-কে নিয়ে জি বাংলার চিফ ক্লাস্টার অফিসার (ইস্ট প্রোগ্রামিং) সম্রাট ঘোষ জানান, পুজোর সময় অর্থাৎ অক্টোবরের শেষের দিকে টিভির পর্দায় হাজির হবে ‘দাদাগিরি’। সৌরভ গঙ্গোপাধ্যায়ই থাকবেন সঞ্চালকের ভূমিকায়। সুতরাং বোঝাই যাচ্ছে, ‘ডান্স বাংলা ডান্স’ শেষ হলেই সেই জায়গা দখল করবে ‘দাদাগিরি’।

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের