লোকসভার পরেই বনি-কৌশানীর ডেস্টিনেশন ওয়েডিং, শুরু প্রস্তুতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা বিনোদন দুনিয়ায় জনপ্রিয় কাপল বনি সেনগুপ্ত  ও কৌশানী মুখোপাধ্যায়। অন স্ক্রিন টু অফ স্ক্রিন কেমেস্ট্রি ভক্তদের মন ছুঁয়ে যায় বারবার।   এই তারকা জুটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় । অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির কানাঘুষো বনি সেনগুপ্ত আর কৌশানী মুখোপাধ্যায় নাকি খুব শীঘ্রই বিয়ে করছেন। চর্চার মাঝেই এবার জল্পনা শুরু হয়েছে  লোকসভা নির্বাচন শেষ হতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বনি- কৌশানী। ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন টলিপাড়ার তারকাজুটি।

টলিউড সূত্রের খবর  কৌশানীর ডেস্টিনেশন ওয়েডিংয়ের ইচ্ছে রয়েছে। আর প্রেমিকার সেই ইচ্ছেতেই সায় দিয়েছেন বনি । এই তারকা জুটি বিদেশের মাটিতে ডেস্টিনেশন ওয়েডিং করবেন বলে জানা গিয়েছে। তবে কোথায় সেটা হবে তা এখন জানা যায়নি। অন্যদিকে পোশাক নির্বাচন থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, বিয়ের যাবতীয় বন্দোবস্ত চলছে পুরোদমে। তবে কবে চার হাত এক হবে তা এখন জানায়নি বনি- কৌশানী।

উল্লেখ্য, টলিউডে এই প্রথম নয়। এরআগে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন অভিনেত্রী নুসরত জাহান। যদিও পরে  নিখিল জৈনের সঙ্গে ডিভোর্স হয়ে যায় অভিনেত্রীর। কিন্তু মনে করা হচ্ছে নুসরতের পর এবার টলিউডে বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন  তারকাজুটি বনি- কৌশানী। তবে কবে তাদের বিয়ে হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে ভক্তরা। 

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ