তালিবানি বাংলাদেশে এবার মৌলবাদীদের বাধায় রেস্তোরাঁ উদ্বোধন করতে পারলেন না অপু বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের ইন্ধনে শুরু হয়েছে তালিবানি রাজত্ব। নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে কট্টর মৌলবাদী ও জঙ্গি সংগঠনের সদস্যরা। ওই মৌলবাদীদের নিশানায় যেমন হিন্দুরা, তেমনই বাংলাদেশের সংস্কৃতি জগতের সঙ্গে যুক্তরাও লক্ষ্য হয়ে উঠেছেন। বিশেষ করে মহিলা অভিনেত্রীরা। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, পরীমণির পরে এবার মৌলবাদীদের বাধায় এক নতুন রেস্তোরাঁর উদ্বোধন করতে পারলেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আর ওই ঘটনা জানাজানি হতেই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনয় জগতের সঙ্গে যুক্ত শিল্পী-কলাকুশলীরা। নেকেই ব্যঙ্গ করে লিখেছেন ‘সব বন্ধ করে দেওয়া হোক। মনে হচ্ছে বাংলাদেশে নয়, আফগানিস্তানে রয়েছি।’

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার কামরাঙ্গীরচরে ‘সোনার থালা’ নামে একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের। তাঁর উপস্থিতি থাকার কথা জানিয়ে এলাকায় প্রচারও চালান রেস্তোরাঁ কর্তৃপক্ষ। ব্যস আর যায় কোথায়? ওই কথা জানতে পেরেই ক্ষেপে ওঠেন স্থানীয় মৌলবাদীর। বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামরা ফেসবুকে পাল্টা প্রচার চালান এবং সিনেমার নায়িকাকে দিয়ে রেস্তোরাঁ উদ্বোধন করালে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দেন। স্থানীয় কামরাঙ্গীরচর থানাতেও গিয়েও রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠান বন্ধের দাবি জানান।

এর পরেই নড়েচড়ে বসেন কমরাঙ্গীরচরের ওসি আমীরুল ইসলাম। তিনি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে অপু বিশ্বাসকে দিয়ে উদ্বোধন না করানর নির্দেশ দেন। ওই নির্দেশ অমান্য করা হলে যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায় পুলিশ নেবে না বলেও জানিয়ে দেন। ওই নির্দেশ পাওয়ার পরেই অপুকে দিয়ে রেস্তোরাঁ উদ্বোধনের পরিকল্পন বাতিল করেন মালিকপক্ষ।   

 প্রয়াত নানা পাটেকর, অভিনয় জগতে নক্ষত্র পতন

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে