সলমনের পর তাঁর ভগ্নিপতিরও নিরাপত্তা জোরদার করা হল, কিন্তু কেন?

আয়ুষকেও তাঁর সুরক্ষার জন্য পুলিশ নিয়োগ করা হয়েছে এবং তিনি সলমানের বুলেটপ্রুফ গাড়িতে ভ্রমণ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার সলমানের পর এবার তাঁর ভগ্নিপতির নিরাপত্তা জোরদার করা হল। ২০২২ সাল থেকেই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে রয়েছেন সলমান খান। কৃষ্ণসার হত্যার কারণে যতক্ষণ না তিনি বিষ্ণোই জাতিদের কাছে ক্ষমা চাইছেন ততক্ষন তাঁর নিস্তার নেই। ২০২২ সাল থেকেই এক একটা মৃত্যুর হুমকির শিকার তিনি। সেই কারণে অভিনেতার নিরাপত্তাও জোরদার করা হয়েছে সরকারের তরফ থেকে। কখনও হুমকিমূলক চিঠি, কখনও ইমেল আবার কখনও ছদ্মবেশে ফোনকলের মাধ্যমে মৃত্যুর হুমকির শিকার হচ্ছেন সলমান খান। নিরাপত্তার জন্যে গত বছরেই অভিনেতা বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন। শহরে থাকলে সেই গাড়ি করেই যাতায়াত করেন অভিনেতা।

এবার সেই গাড়ি ব্যবহার করছেন অভিনেতার বোন অর্পিতা খানের স্বামী তথা আয়ূষ শর্মা। কিন্তু কেন? বলিউড অভিনেতা সালমান খান এই মূহুর্তে ওয়াই-প্লাস নিরাপত্তায় মোড়া। আসলে গত নভেম্বরে সলমন ফের গ্যাংস্টারের কাছ থেকে হুমকি পাওয়ায় তাঁর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছিল। তাই সলমানের পরিবারকেও পুলিশি কভার দেওয়া হয়েছে। গত মাসের সলমানের ভগ্নিপতি আয়ুশ শর্মা তাঁর চলচ্চিত্র রুসলানের প্রচারে ব্যস্ত ছিলেন, তখনও তাঁকে মিডিয়া ইভেন্টগুলি তে পুলিশ সদস্যদের সঙ্গে দেখা গিয়েছিল। এমনকী কিছু সংবাদমাধ্যম সূত্রের খবর, আয়ুষকেও তাঁর সুরক্ষার জন্য পুলিশ নিয়োগ করা হয়েছে এবং তিনি সলমানের বুলেটপ্রুফ গাড়িতে ভ্রমণ করেন। এছাড়া ২০২৩ সালের নভেম্বরে সলমান নতুন হুমকির পরে একটি ব্যক্তিগত অস্ত্র বহন করার জন্য অনুমোদন পেয়েছেন। এরপরই সলমানের পরিবারকে নিরাপত্তা দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। কাজের ফ্রন্টে, সলমানকে শেষ দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার 3-তে।

পাঠান ছবিতেও তিনি একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। আয়ুষকে অ্যাকশন থ্রিলার রুসলান-এ দেখা গিয়েছিল শেষ৷ ছবিতে সুশ্রী মিশ্র, জগপতি বাবু এবং বিদ্যা মালাভাদে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন৷ ছবিটি প্রযোজনা করেছেন কে কে রাধামোহন এবং পরিচালনা করেছেন করণ এল বুটানি। আয়ুশ ২০১৮ সালে আত্মপ্রকাশকারী ওয়ারিনা হুসেনের সঙ্গে লাভযাত্রীর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এমনকি সালমানের সঙ্গে আতিমেও তাঁকে দেখা গিয়েছিল।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল