ভারত-বাংলাদেশ কাঁপানোর পর এবার রাশিয়ায় পাড়ি শাহরুখের ‘পাঠান’

কিছুদিন আগেই বাংলাদেশে মুক্তি পেয়েছে পাঠান। সব মিলিয়ে পাঠানের রোজগার প্রায় ১৫০০ কোটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। ছবিটির মুক্তির আগে একাধিক বিতর্ক ডানা মেললেও বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য অর্জন করেছে পাঠান। কিছুদিন আগেই বাংলাদেশে মুক্তি পেয়েছে পাঠান। সব মিলিয়ে পাঠানের রোজগার প্রায় ১৫০০ কোটি। শাহরুখ খানের কেরিয়ারে সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল পাঠান।

মোট ১০০ টি দেশে ৫৫০০ স্ক্রিনে মুক্তি পায় পাঠান। ছবিটি ২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত। শোনা যাচ্ছে, মুক্তির ৬ মাস পরে কিং খান অভিনীত পাঠান রাশিয়া এবং সিআইএস দেশে মুক্তি পেতে চলেছে। যশ রাজ ফিল্মসের পাঠান, আদিত্য চোপড়া প্রযোজিত এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, এটি একটি বলিউডের সর্বকালের ঐতিহাসিক ব্লকবাস্টার।

ছবিটি রাশিয়ার বেলারুশ, উজবেকিস্তান, কাজাখস্তান, আজারবাইজান, তাজিকিস্তান, আর্মেনিয়া, জর্জিয়া, কিরগিজস্তান, মলদোভা, মতো একাধিক সিআইএস দেশগুলিতে মুক্তির জন্যে প্রস্তুত। আগামী ১৩ জুলাই উল্লিখিত দেশগুলিতে মুক্তি পাবে পাঠান। পাঠান হল YRF-এর স্পাই ইউনিভার্সের অংশ, যাতে আরও রয়েছে এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায় এবং ওয়ারের মতো একাধিক আসন্ন ব্লকবাস্টার৷ পাঠানে অভিনয় করেছেন, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানা। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

 

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে