কন্যা সন্তানের পিতা হলেন সৃজিত, যার আদি নিবাস আমাজন, নাম কী জানেন?

‘মহাভারত’ মহাকাব্যের এক সাপের নাম থেকে কন্যার নামকরণ করলেন উলুপি। বর্তমানে তিনি ছোট্ট পাইথন ছানারই ‘বাবা’। বাড়িতে এসেছে তাঁর ছোট্ট কন্যা, সুতরাং বিষয়টি নিয়ে দারুণ খুশি সৃজিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের পরিচালকদের তালিকায় ফার্স্ট বয় সৃজিত মুখোপাধ্যায়। টলিউড নয়, বলিউডেও তিনি এখন প্রতিষ্ঠিত। যাই হোক, বছর কয়েক আগেই বাংলাদেশের চর্চিত অভিনেত্রী মিথিলা কে বিয়ে করেছেন সৃজিত। তবে সৃজিত মিথিলা র দ্বিতীয় স্বামী, এর আগে ঢালিউড অভিনেতা তাহসানকে বিয়ে করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। তাঁদের একটি মেয়েও হয়। যাই হোক, মেয়েকে নিয়েই সৃজিতের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নায়িকা। যাই হোক, তাঁদেরও সুখের সংসার। সংসার আর অভিনয়ের জন্যে ভারত-বাংলাদেশ মিলিয়ে মিশিয়ে থাকেন মিথিলা। কয়েকদিন আগে অবশ্য তাঁদের বিচ্ছেদের একটি গুজব ভাইরাল হয়েছিল। কিন্তু তা ধোপে টেকেনি। কিন্তু এর মধ্যেই সুখবর, কন্যাসন্তানকে বাড়িতে আনলেন সৃজিত।

কী ভাবছেন তো, মিথিলা আবারও মা হলেন, কিছু জানালেনই না। গোপন রয়ে গেল পুরো বিষয়টি। না একেবারেই নয়, সৃজিতের মেয়ে মানুষ নয়, কুকুর বা বিড়ালও নয়। একটি আস্তো পাইথন। খবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক। সৃজিত কন্যার নাম রাখলেন ‘মহাভারত’ মহাকাব্যের এক চরিত্র থেকে। ‘মহাভারত’ মহাকাব্যের এক সাপের নাম থেকে কন্যার নামকরণ করলেন উলুপি। বর্তমানে তিনি ছোট্ট পাইথন ছানারই ‘বাবা’। বাড়িতে এসেছে তাঁর ছোট্ট কন্যা, সুতরাং বিষয়টি নিয়ে দারুণ খুশি সৃজিত। কন্যার সঙ্গেই এখন গোটা সময় কাটাচ্ছেন সৃজিত। তাঁর ধ্যানজ্ঞান এখন এই ছোট্ট শিশুই।

এই সুখবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে সৃজিত লিখলেন, “উলুপিকে স্বাগত, বরাবরের জন্য সে আসায় আমাদের জীবন পাল্টে গিয়েছে।” এই ঘোষণার পর থেকেই পরিচালককে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন নেটিজ়েনরা। তবে কন্যার ছবি চাইলে সৃজিত জানিয়েছেন, বাচ্চাদের ছবি দেওয়া ঠিক না। আর একটু বড় হোক তখন দেবেন। যাই হোক, উলুপি সৃজিতের পোষ্য হলেও তাঁকে কন্যারূপেই স্নেহ করছেন জনপ্রিয় পরিচালক। তবে সৃজিত তাঁর বাড়িতে পাইথন ঢুকিয়েছেন জেনেই হতচকিত হয়ে গিয়েছেন সবাই। শোনা যাচ্ছে, কলম্বিয়া থেকে তিনি পাইথনটি এনেছেন। তবে সমস্ত নিয়ম কানুন মেনেই তিনি পাইথনটিকে তাঁর বাড়িতে এনেছেন।

সেপ্টেম্বরে ৫ রাশির ভাগ্যোদয়,মালব্য রাজযোগে আসবে অর্থ ও সাফল্য

বুধবার কেমন কাটবে আপনার দিন? দিনের শুরুতেই জেনে নিন আজকের রাশিফল

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প