‘ঐশ্বর্য রাই প্রতিদিন ‘মাছ’ খায়, তাই তাঁর চোখ অত সুন্দর’, দাবি মারাঠা মন্ত্রীর

ঐশ্বর্য রাইয়ের চোখ দেখেছেন? অভিনেত্রীর চোখ ম্যাঙ্গালুরুর সমুদ্র সৈকতের মতো সুন্দর এবং উজ্জ্বল। কারণ তিনি প্রতিদিন মাছ খান। মাছ খেলে নারী ও পুরুষ উভয়ের ত্বক মসৃণ দেখতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে মাছে-ভাতে বাঙালি! বাঙালির খাবার পাতে আর থাকুক কি না থাকুক মাছ থাকবেই, সে ছোট হোক কি বড়। তবে মাছ যে শুধু বাঙালিরাই খান, তা কিন্তু একেবারেই নয়! অনেক জাতি এবং উপজাতি মাছ খেতে ভালবাসেন। মাছ খুব প্রোটিন ও পুষ্টিদায়ক একটি খাবার। ভাজা বা ঝোল যেকোনও ভাবেই মাছ খাওয়া যায় অথবা পুড়িয়ে বার্বি কিউ স্টাইলেও মাছ খেতে পছন্দ করেন অনেকেই। যদিও কিছু মাস আগে মাছকে কেন্দ্র করে গুজরাতে একটি সভায় অভিনেতা পরেশ রাওয়াল একটি বিস্ফোরক মন্তব্যে বলেছিলেন, “গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে তা আবার কমেও যাবে। মুদ্রাস্ফীতিও কমে যাবে। মানুষজন চাকরি পাবেন। কিন্তু, দিল্লির মতো রোহিঙ্গা ও বাংলাদেশিরা যদি বাড়ির পাশে থাকা শুরু করে সেক্ষেত্রে গ্যাস সিলিন্ডার দিয়ে কী হবে? বাঙালিদের জন্য মাছ ভাজবেন।” বাঙালীদের নিয়ে এমন অপমান ঘিরে কার্যত আলোড়ন তৈরি হয়ে গিয়েছিল সেই সময়। যা গড়িয়েছিল আইন পর্যন্তও। এবার মাছ নিয়ে আরও একটি বিতর্কিত মন্তব্য করে বসলেন, মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকারের আদিবাসী বিষয়ক মন্ত্রী ডক্টর বিজয়কুমার গাভিত।

তাঁর মতে, যে সকল নারী-পুরুষ মাছ খান, তাঁদের শরীরে চর্বি জন্মায় এবং চেহারায় ঔজ্জ্বল্যতা বৃদ্ধি পায়। এটাই শেষ নয়, সম্প্রতি ওই ইভেন্টে মন্ত্রীর বলা আরও কয়েকটি বক্তব্য এখন লাইমলাইটে। মাছ খাওয়ার সঙ্গে অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের চোখের তুলনা করে তিনি বলেন, মাছ খেলে সকল মেয়েদের চোখ বিখ্যাত অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের মতো হবে। চোখ ও ত্বক উভয় সুন্দর হবে। প্রকৃতপক্ষে, ধুলে জেলার আঁতুর্লিতে উপজাতীয় জেলেদের মাছ ধরার সামগ্রী বিতরণের জন্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত জেলেদের উদ্দেশে বক্তব্য রাখেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী ডাঃ বিজয় কুমার গাভিত।

মন্ত্রী আরও বলেন, “ঐশ্বর্য রাইয়ের চোখ দেখেছেন? অভিনেত্রীর চোখ ম্যাঙ্গালুরুর সমুদ্র সৈকতের মতো সুন্দর এবং উজ্জ্বল। কারণ তিনি প্রতিদিন মাছ খান। মাছ খেলে নারী ও পুরুষ উভয়ের ত্বক মসৃণ দেখতে হবে। আসলে মাছে এক ধরনের তেল থাকে। যা শরীরের ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে।” এদিন অনুষ্ঠানে সংসদ সদস্য ড. হিনা গাভিত, জেলা পরিষদ সদস্য অরুণ ঠাকরে, গুলাব ঠাকরে, কিশোর নায়েক, গুলাল ভীল, গ্রাম পঞ্চায়েত সদস্য রেখা ঠাকরে, প্রবীণ শিরসাথ, দশরথ ঠাকরে, সদাশিব মিস্ত্রী, বিঠল মোড়ে, অশোক মোরে, ভোজু মোরে, দিলওয়ার মালচে, সাগর ভিল, দশরথ ভিল এবং শাহাদা তালুকের জেলে ভাইরা উপস্থিত ছিলেন।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6