রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করলেন অজয় দেবগন

পাশাপাশি সেরা অভিনেতা হিসেবে এটা আমার তৃতীয় জাতীয় পুরস্কার। জাতীয় পুরস্কার জয় প্রত্যেকবারই আনন্দের হয়। এবারেও এই পুরস্কার জিতে আমি আনন্দিত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: “তানহাজি দ্য আনসাং ওয়ারিয়র” এবং “সুরারাই পত্রু” সিনেমা দুটির জন্য যৌথভাবে জাতীয় পুরস্কার পেলেন অজয় দেবগন এবং সূর্য। নয়া দিল্লির বিজ্ঞান ভবনে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার নেওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়া আ্যকাউন্টে দক্ষিণী স্টার সূর্যের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অজয় দেবগন। ছবির ক্যাপশনে বলিউড অভিনেতা লেখেন “সেরা অভিনেতার পুরস্কার বিজয়ী আমার সম্মানীয় সহকর্মী সূর্যের সঙ্গে সময় কাটানো চমৎকার অভিজ্ঞতা। ওর প্রতিভাকে আমি গভীরভাবে সম্মান করি। ওর অভিনীত ছবিগুলিও আমার পছন্দের তালিকায় থাকে “।

পরে সংবাদ মাধ্যমকে অজয় দেবগন বলেন, “‘তানহাজি দ্য আনসাং ওয়ারিয়র’ ছবির জন্য এটা আমার দ্বিতীয় জাতীয় পুরস্কার। প্রথমটা পেয়েছিলাম সেরা প্রযোজক হিসেবে। এবং এবার পেলাম সেরা অভিনেতা হিসেবে। পাশাপাশি সেরা অভিনেতা হিসেবে এটা আমার তৃতীয় জাতীয় পুরস্কার। জাতীয় পুরস্কার জয় প্রত্যেকবারই আনন্দের হয়। এবারেও এই পুরস্কার জিতে আমি আনন্দিত”।

বলিউড অভিনেতা আরও বলেন, “সূর্যের সাথে এই সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়ে আমি গর্বিত। অভিনেতা হিসেবে ওকে আমি সম্মান করি। এবং ওর অভিনীত সিনেমা পছন্দও করি। জাতীয় পুরস্কার সবসময়ই তাৎপর্যপূর্ণ কারণ এটি ভারতীয় চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করে। দেশের সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্রকে তুলে ধরে, এবং দেশের বৃহত্তর দর্শক সেই ছবি পছন্দ করে। তানহাজি দ্য আনসাং ওয়ারিয়র’ আমার শততম সিনেমা। এই সিনেমা পরিবার, বন্ধুত্ব, জাতীয়তাবাদ এবং বীরত্বের কথা তুলে ধরেছে”।

পাশাপাশি এই পুরস্কারের জন্য সহ অভিনেতা সইফ আলি খান এবং অভিনেত্রী কাজলকেও ধন্যবাদ দেন অজয় দেবগন। সেই সঙ্গে এই ছবির পরিচালক ওম রাউত এবং পুরো টেকনিক্যাল টিম কেও ধন্যবাদ জানান বলিউড সুপারস্টার।প্রসঙ্গত ‘তানহাজি দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিটি ২০২০ সালে মুক্তি পায়। এবং আর্থিকভাবে এটি বছরের সর্বোচ্চ লাভবান ছবিগুলির মধ্যে জায়গা করে নেয়। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেন অজয় দেবগন।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত