বক্সঅফিসে সুনামি! বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা আয় ছাড়াল অজয় দেবগনের ছবি ‘দৃশ্যম ৩’-এর

মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলছে অজয় দেবগনের 'দৃশ্যম: দ্য কনক্লুশন'। শুধু দেশেই নয়, বিদেশের বক্সঅফিসেও ঝড় তুলছে এই ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলছে অজয় দেবগনের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। শুধু দেশেই নয়, বিদেশের বক্সঅফিসেও ঝড় তুলছে এই ছবি। ইতিমধ্যেই ব্র্যাড পিট, টম ক্রুজের ছবির বাজেটকে পিছনে ফেলে দিয়েছে এই ছবি। সব রেকর্ড ভেঙে একেবারে চুরমার করে দিয়েছে এই ছবি। মাত্র ৫ দিনেই দেশীয় বক্সঅফিসে ৩০০ কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি। যা কিনা এই সিরিজের আগের ছবিগুলির তুলনায় রেকর্ড ব্রেক পারফরম্যান্স। গত ২ অক্টোবর মুক্তি পেয়েছে অজয় দেবগনের বহু প্রতীক্ষিত ছবি ‘দৃশ্যম ৩’।

মুক্তির আগেই ছবির অগ্রিম বুকিং ২০ কোটি টাকা পেরিয়েছিল। মুক্তির দিনেও ছবির আয়ে একই গতি বজায় ছিল। দর্শক-সমালোচক উভয়ের দ্বারাই ছবিটি প্রশংসিত হচ্ছে। যদিও ৩ দিন বিপুল অর্থ উপার্জনের সপ্তাহান্তের পর, সোমবার ছবিটির আয়ের গতি কিছুটা কমেছে। কিন্তু তবুও বিশ্বজুড়ে ছবিটি মাইলফলক উপার্জন করেছে। সোমবার ভারতে ছবিটি ২১ কোটি টাকা আয় করেছে। রবিবার আয় করেছিল ৬১ কোটি টাকা টাকা। সুতরাং সোমবারের শেষে ছবির মোট দেশীয় আয় দাঁড়িয়েছে ২৩৭ কোটি টাকা। আর বিশ্বব্যাপী ছবির আয় দাঁড়িয়েছে ৩০৩ কোটি টাকা।

ছবিটি অজয় দেবগনের কেরিয়ারে সবথেকে বড় ওপেনিং ছবি। শাহরুখ খানের ‘জওয়ান’ ও রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পর হিন্দি চলচ্চিত্রগুলির মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ ওপেনিং। যা শাহরুখ খানের ‘পাঠান’, ‘অ্যানিমেল’, ‘ধুরন্ধর’-এর মতো ব্লকবাস্টার ছবিগুলির ওপেনিং কালেকশনকেও ছাড়িয়ে গিয়েছে। ছবির তৃতীয় অংশে অজয় ​​দেবগন বিজয় সালগাঁওকরের চরিত্রে অভিনয় করেছেন। সঙ্গে তাব্বু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ঈশিতা দত্ত, মৃণাল যাদব এবং কমলেশ সাওয়ান্তরা নিজেদের চরিত্রে পুনরায় ফিরে এসেছেন। সকলের অভিনয়ই প্রশংসিত হচ্ছে। ছবিতে আরও বাড়িতে চরিত্র যোগ দিয়েছেন। যাঁদের মধ্যে রয়েছে জয়দীপ আহলাওয়াত এবং প্রকাশ রাজও রয়েছেন। এটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক। অনুমান, ছবিটি ১১০ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে।

‘শৌচাগারে ধোয়া হচ্ছে বাসন’, মিষ্টির দোকানে এ কি কাণ্ড! ভাইরাল ভিডিয়ো

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

মাছ-মাংস ভুলে যাবেন, বাড়িতে বানান হোটেলের মতো ক্রিমি মসুর ডালের কোপ্তা

গভীর রাতে খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি! গুরুতর জখম ২

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘যতক্ষণ হাঁটতে পারব, হাঁটব…’, SIR ইস্যুতে ইন্ডিয়া জোটের প্রতিবাদী মিছিলে গিয়ে বললেন জয়া বচ্চন

ঘরোয়া উপকরণে রেস্তরাঁর স্বাদ! বানিয়ে নিন তন্দুরি ক্রিমি চিকেন

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের