পানমশলার ব্র্যান্ডের পদ থেকে সরে দাঁড়ালেন ‘আক্কি’, প্রাপ্ত অর্থ দান করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি, এক পান মশলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। কিছুদিন আগেই এই কোম্পানীর প্রচার পর্ব সেরেছেন নায়ক। তবে শুধু অক্ষয় কুমার নয়, বলিউড সুপারস্টার শাহরুখ খান, অজয় দেবগণ আগে থেকেই এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার রয়েছেন। এই সংস্থার সাম্প্রতিক একটি বিজ্ঞাপনে উঠে এসেছিল, শাহরুখ, অজয় ‘বিমল ইউনিভার্স’-এ অক্ষয় কুমারকে স্বাগত জানাচ্ছেন, এই দৃশ্যটি। ক্ষতিকারক প্রোডাক্টের প্রচার করছেন অক্ষয়, এই ভেবেই অক্ষয়ের ভক্তরা অভিনেতার উপর রুষ্ট হয়েছিলেন।

সেই কারণেই, তাঁর অনুরাগীদের ভাবনাকে সম্মান জানিয়ে সদ্য একটি বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা। এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন আক্কি। সঙ্গে একটি পোস্ট করে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন নায়ক। ‘বিমল এলাইচি’র তামাকজাত দ্রব্যও বাজারে বিক্রি হয়। সেইকারণেই অক্ষয়ের উপর ক্ষুব্ধ হয় নেটিজেনরা একটি বড় অংশ, নায়কের এই সিদ্ধান্তকে অনেকেই সম্মান জানাতে পারেনি।

এদিন একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে অভিনেতা লেখেন, ‘আমি ক্ষমাপ্রার্থী। আমি আমার সমস্ত অনুরাগী, শুভাকাঙ্খীদের কাছে ক্ষমা চাইছি। গত কয়েকদিন ধরে আপনাদের কিছু প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি তামাকজাত পণ্যের বিজ্ঞাপন কখনই করিনি, আর করব না কোনোদিনও, তবুও আমার বিমল এলাইচির সঙ্গে যুক্ত হওয়াটা আপনাদের চিন্তাভাবনাকে আহত করেছে জেনে আমি গভীরভাবে দুঃখিত। তাই আমি এই ব্র্যান্ডের অ্যাম্বাসাডার পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।

 

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

সঙ্গে আরও জানালেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি ওই এনডোর্সমেন্ট থেকে আমি যে পরিমাণ অর্থ পেয়েছি, তা আমি কোনো প্রয়োজনীয় কাজে ব্যয় বা দান করব। তবে এই সংস্থার সঙ্গে আমি আইনিভাবে চুক্তিবদ্ধ, তাই বিজ্ঞাপন সংস্থা প্রচার চালিয়ে যাবেই। কিন্তু ভবিষ্যতে আমি খুব সতর্কতার সহিত নিজের সিদ্ধান্তগুলো নেব। শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর শুভেচ্ছা আমার একান্ত কাম্য।’

উল্লেখ্য, অক্ষয় কুমারের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি, ‘বচ্চন পাণ্ডে’। মুক্তির অপেক্ষায় রয়েছে এখন, ‘পৃথ্বীরাজ’, ‘রাম সেতু’, ‘সেলফি’,’রক্ষা বন্ধন’-এর মতো প্রোজেক্ট।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক