চাই পরচুলো, ২১ কোটি, অক্ষয়ের আবদার শুনে চটলেন ‘দৃশ্যম-৩’ নির্মাতা

'দৃশ্যম 3'-এর জন্যে ২১ কোটি টাকা দাবি করেছেন অক্ষয় খান্না। কিন্তু অভিনেতার দাবি শুনে চটে লাল দৃশ্যম নির্মাতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দৃশ্যম 3’-এর জন্যে ২১ কোটি টাকা দাবি করেছেন অক্ষয় খান্না। কিন্তু  অভিনেতার দাবি শুনে চটে লাল দৃশ্যম-৩ নির্মাতারা। ‘ধুরন্ধর’-এ রহমান ডাকাইতের ভূমিকায় অক্ষয় খান্নার দুর্দান্ত কামব্যাক নজর কেড়েছে সকলের। পাশাপাশি ছবিতে তাঁর এন্ট্রি দৃশ্যের ভাইরাল গান ইন্টারনেটে আলোড়ন ফেলে দিয়েছে। যে সাফল্য তাঁকে নব্বই দশকের বলিউড দিতে পারেনি, সেই সাফল্য তিনি ২০২৫-এ পেলেন। একই বছরে দুটি ছবিতে তাঁর দুর্দান্ত কামব্যাক মুগ্ধ করেছে দর্শকদের। ভিকি কৌশলের ‘ছাভা’তেও নেতিবাচক ভূমিকায় তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। তবে এই সাফল্যের বিষয়ে এখনও চুপচাপ অভিনেতা। কিন্তু তাঁর অহঙ্কার বেড়েছে।

সপ্তাহের শুরুতেই ‘দৃশ্যম 3’-এর টিজার প্রকাশ করে ছবির দিনক্ষণ জানিয়েছেন অজয় দেবগন। আগামী বছর ২ অক্টোবর মুক্তি পাচ্ছে জনপ্রিয় ক্রাইম সিরিজের তৃতীয় সংস্করণ। যেখানে প্রধান ভূমিকায় থাকবেন, অজয় দেবগন, তব্বু, শ্রিয়া শরণ এবং রজত কাপুর প্রধান চরিত্রে থাকবেন। কিন্তু অক্ষয় খান্না তালিকায় নেই। তাতেই গুজব উঠেছে, ‘দৃশ্যম ৩’-এ নাও থাকতে পারেন অক্ষয় খান্না। ‘দৃশ্যম 2’-এ এই অভিনেতার নেতিবাচক অভিনয় দর্শকদের মন জয় করেছিল। তাই সবাই আশা করেছিলেন, ‘দৃশ্যম 3’-এ দেখা যাবে অক্ষয় খান্নাকে। কিন্তু দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছে যে, পারিশ্রমিকের কারণে ‘দৃশ্যম 3’ ছাড়ছেন অভিনেতা। অবশেষে এই গুজবে পড়ল সিলমোহর। জানা গিয়েছে, নির্মাতাদের সঙ্গে সৃজনশীল এবং আর্থিক মতবিরোধের কারণে অভিনেতা প্রকল্পটি ছেড়ে দিয়েছেন। এও জানা গিয়েছে, পারিশ্রমিকের সমস্যাও রয়েছে তাঁর। কারণ সাম্প্রতিক সাফল্যের কারণে অক্ষয় তাঁর পারিশ্রমিক অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন।

‘ছাভা’ এবং ‘ধুরন্ধর’-এর পর এই মুহূর্তে তিনি স্পষ্টতই সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেতা। তাই তিনি ‘দৃশ্যম ৩’-এর জন্য ২১ কোটি টাকা দাবি করেছিলেন বলে খবর। আর অভিনেতার এই দাবি শুনে চটে গিয়েছেন ‘দৃশ্যম-৩’ নির্মাতারা। একটি সূত্র জানিয়েছে, প্রযোজনা দল অভিনেতার সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন। তাঁরা জানিয়েছেন যে, তিনি এত বেশি পারিশ্রমিক চাইলে ছবিটির বাজেট ফেইল হবে। কিন্তু অক্ষয় তাঁর অবস্থানে অটল রয়েছেন। এছাড়াও আর একটি সূত্র দাবি করেছে, অক্ষয় তার পর্দায় উপস্থিতি পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন। চরিত্রটির জন্য তিনি মাথায় একটি পরচুলা পরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে নির্মাতারা অভিনেতার দাবি মেনে নেয়নি। কেননা ‘দৃশ্যম ২’-তে অভিনেতা পরচুলা ছাড়াই উপস্থিত হয়েছিলেন। তাই তারা ছবিতে দৃশ্যমান ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী ছিলেন। কিন্তু নির্মাতাদের কথা শোনেননি অভিনেতা। তাই শেষ পর্যন্ত তিনি প্রকল্প ছেড়ে দেন।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে