‘আলিয়া আমার ডল’ হবু বউমার প্রশংসায় মত্ত নীতু কাপুর

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামীকালই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর-আলিয়া। তবে কিছুদিন যাবত রনবীর কাপুরকে এক্কেবারেই সোশ্যাল মিডিয়ার আশেপাশে দেখা যাচ্ছেনা। কিন্তু আলিয়া একেবারেই সোশ্যাল থেকে দূরে নেই, তিনি প্রায়ই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করছেন।হয়তো রণবীর, বিয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় যোগ দেবেন, আপাততঃ অনুরাগীদের তাই ধারণা।

এছাড়া, কিছুক্ষন আগেই নীতু কাপুর এবং রিদ্ধিমা কাপুর সাহানি পাপারাৎজিদের কাছে রালিয়ার বিয়ের তারিখ নিশ্চিত করেছেন। আগামীকাল রণবীরের বান্দ্রার বাড়ি বাস্তুতে গাঁটছড়া বাঁধবেন রালিয়া জুটি। আজ হয়ে গেল আলিয়ার মেহেন্দি অনুষ্ঠান। ইতিমধ্যেই, করণ জোহর থেকে অয়ণ মুখার্জী সবাই এই জুটিকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে ফেলেছেন।

এমনকি রণবীর-আলিয়ার আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’ এর একটি গানের টিজার লঞ্চ করে রালিয়া জুটিকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন ব্রহ্মাস্ত্রের গোটা টীম। ইতিমধ্যেই মেহেন্দি অনুষ্ঠানের মাধ্যমে রালিয়া জুটির বিয়ের উৎসব শুরু হয়েছে। কিছুক্ষন আগে, পাপারাৎজিদের ক্যামেরার সামনে নীতু কাপুর এবং রিদ্ধিমা কাপুর সাহানি পোজ দিয়েছেন।

সঙ্গে, হবু বউমার বিষয়ে কিছু আদুরে মন্তব্য করেছেন নীতু কাপুর। তিনি জানালেন, ‘আলিয়া একবারে একটি পুতুলের মতন।’ এদিন নীতুকে সাদা বর্ণের, বহু রঙের ফ্লোরাল থ্রেডওয়ার্কের একটি শাড়ীতে দেখা মিলল। রিদ্ধিমাও তাঁর আকর্ষণীয় শাড়ীর দ্বারা সকলের নজর কেড়েছেন। আলিয়া-রনবীরের মেহেন্দি অনুষ্ঠানে নজর কেড়েছেন, অভিনেত্রী করিনা কাপুর খান, করিশমা কাপুর, করণ জোহর, পূজা ভাট, মহেশ ভাট, সোনি রাজদান এবং আরও অনেক সেলিব্রিটিরা।

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত