চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ALTA PHORING: শেষ হল শুটিং, অন্তিম দিনে বিষাদ ভুলতে চুটিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন

নিজস্ব প্রতিনিধি: বাংলার প্রথম সারির চ্যানেলগুলিতে শুধুই নতুন নতুন ধারাবাহিকের হিড়িক। যার দাপটে শেষ হচ্ছে একাধিক ধারাবাহিক। কেউ কেউ দীর্ঘদিন রাজত্ব করে শেষ হচ্ছে আবার কেউ কেউ মাসখানেকের মধ্যেই পাঠ চোকাচ্ছে। যাই হোক, আগামিকাল থেকে স্টার জলসায় শুরু হচ্ছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। জলসার অন্যতম ও দীর্ঘদিন ধরে চলা পুরনো সিরিয়াল আলতা ফড়িং-এর জায়গা দখল করছে এই ধারাবাহিক। তাহলে আলতা ফড়িং কোথায় যাবে? এই নিয়েই শুরু হয়েছিল জল্পনা-কল্পনা। না কোথাও যাবেনা। আপাতত আলতা ফড়িং-এর জার্নি এখানেই শেষ। গতকালই হয়ে গেল আলতা ফড়িং-এর শেষ এপিসোডের শুটিং।

টিআরপি-তে ভাল জায়গায় থাকলেও ৪০০ এপিসোডেই বিদায় নিতে হচ্ছে এই মেগা কে। শেষ দিনের শুটিং সারলেন, খেয়ালি, তুলিকা, অভিষেক রা। যদিও নতুন সিরিয়াল আসা মানেই কোনও একটা সিরিয়ালের জায়গা ছেড়ে দেওয়া। তাই এবার যাওয়ার পালা ফড়িং-এর। একটা সময় স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ছিল আলতা ফড়িং। কিন্তু মাঝপথেই ধারাবাহিক তার বেগ হারাতে থাকে। নায়ক হয়ে যায় খলনায়ক, সেটাই অপছন্দের কারণ হয়ে ওঠে দর্শকের। কাহিনীতে নতুন চরিত্র আসলেও ধারাবাহিকের কোনও ভোলবদল হয়নি। অবশেষে শেষ হচ্ছে এই ধারাবাহিক।

কাহিনীতে অর্ণবের শুটিং অনেকদিন আগে শেষ হয়ে গেলেও শেষ দিনে পরিবারের সঙ্গে হাজির ছিলেন তিনিও। গল্পের নায়িকা খেয়ালী তাঁর ইনস্টাগ্রামে জুড়লেন পুরো পরিবারের সঙ্গে নিজস্বী। শেষের দিনে মন খারাপ তো ছিলই পাশাপাশি ছিল চুটিয়ে খাওয়া-দাওয়া, মাটন বিরিয়ানি, চিকেন চাপ চাটনি, মিষ্টি আরও কত কি! এখানেই শেষ জার্নি হয়তো আগামি দিনে আবারও নতুন অবতারে দেখা মিলবে আলতা ফড়িং-এর সকল সদস্যকে।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ