মুছল দীর্ঘদিনের স্মৃতি, ইনস্টাগ্রাম থেকে প্রাক্তনের সমস্ত ছবি ডিলিট পলাশের

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের ইনস্টাগ্রাম থেকে প্রাক্তন স্মৃতি মান্ধানার সমস্ত ছবি মুছলেন সুরকার পলাশ মুছল। ভারতীয় মহিলা টিম বিশ্বকাপ জেতার পর যে খবর সবচেয়ে বেশি চর্চায় ছিল তা হল ভারতের সহ অধিনায়ক স্মৃতি মান্ধনা ও পলাশ মুছলের বিয়ে। তবে বিয়ের দিনেই তাঁদের বিয়ে স্থগিত হয়ে যায়। তারপর সোশ্যাল মিডিয়ায় তাদের বিচ্ছেদ নিয়ে নানান গল্প উঠে এসেছে। পলাশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে যে তিনি স্মৃতির সঙ্গে প্রতারণা করেছেন। যদিও পলাশ সেই অভিযোগ বারবার অস্বীকার করেছেন। তবে,চমক দেওয়ার বিষয় হল, বলিউডের এই সুরকার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে তাঁর দীর্ঘদিনের সঙ্গী যার সঙ্গে বর্তমানে বিচ্ছেদ হয়েছে তাঁর চিহ্ন মুছে ফেলেছেন। এই ঘটনা দুজনের মধ্যে আরও গভীরতর দুরত্বের ইঙ্গিত দিয়েছে। 

রবিবারেই পলাশের প্রফাইলে পরিবর্তনটি সকলের নজরে আসে। এতদিন বিচ্ছেদ হলেও  পলাশ মুচ্ছলের ফিডে একে অপরকে সমর্থনমূলক পোস্ট এবং স্নেহপূর্ণ ছবি দিয়ে ভরা ছিল। তবে রবিবার হঠাৎ করেই একেবারেই আলাদা দেখাচ্ছিল পলাশের ফিড।  পাঁচ বছরের  একসঙ্গে থাকার সমস্ত স্মৃতি সম্পূর্ণরূপে মুছে ফেলাকে অনেকেই বিচ্ছেদের একটি নিশ্চিত লক্ষণ হিসেবে ব্যাখ্যা করেছেন। পলাশের প্রফাইলে জন্মদিন, ছুটি কাটানোর ছবি ছিল। যা মুছে ফেলা হয়েছে। দুজনে একে অপরকে আনফলো করেছেন আগেই এখন পর্যন্ত, স্মৃতি মান্ধানা বা পলাশ মুচ্ছল কেউই তাদের সম্পর্কের অবস্থা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেননি। নভেম্বরে তাঁদের বিয়ে ভেঙে যাওয়ার কারণ কী তা প্রকাশ্যে কেউই ব্যাখ্যা করেননি ।

আরও পড়ুন: স্মৃতির বন্ধুর ৪০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিলেন পলাশ? প্রতারণার অভিযোগে বিপাকে গায়ক

প্রসঙ্গত, গায়ক পলাশ মুছলের বিরুদ্ধে এবার গুরুতর আর্থিক প্রতারণার অভিযোগ সামনে  এসেছে। মহারাষ্ট্রের সাংলির এক চলচ্চিত্র প্রযোজক তাঁর বিরুদ্ধে প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন। বৈভব ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্দনার ছোটবেলার বন্ধু হলেও জানা গিয়েছে। অভিযোগকারী দাবি, একটি চলচ্চিত্র নির্মাণের নাম করে পলাশ তাঁর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়েছিলেন। ‘নাজারিয়া’ নামের একটি ছবিতে বিনিয়োগের প্রস্তাব দেন পলাশ এবং জানান, ছবিটি খুব শিগগিরই একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। সেই আশ্বাসে বিশ্বাস করে বৈভব ধাপে ধাপে মোট ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। তাঁর দাবি, কিছু টাকা নগদে এবং বাকিটা গুগল পের মাধ্যমে পলাশকে দেওয়া হয়েছিল। এই আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় নথি ও প্রমাণ তিনি পুলিশের কাছে জমা দিয়েছেন। বৈভব আরও অভিযোগ করেন দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছবির কাজ শুরুই হয়নি। বারবার টাকা ফেরত চাইলেও পলাশ নানা অজুহাত দেন। শেষ পর্যন্ত গায়ক তাঁর ফোন নম্বর ব্লক করে দেন এবং যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেন বলে অভিযোগ বেশ কয়েক মাস অপেক্ষার পর কোন সমাধান না পেয়ে অবশেষে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা তাঁকে ১০ কোটির মানহানির নোটিস পাঠিয়েছেন পলাশ।  

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা