স্মৃতির বন্ধুর ৪০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিলেন পলাশ? প্রতারণার অভিযোগে বিপাকে গায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: গায়ক পলাশ মুছলের বিরুদ্ধে এবার গুরুতর আর্থিক প্রতারণার অভিযোগ সামনে এল। মহারাষ্ট্রের সাংলির এক চলচ্চিত্র প্রযোজক তাঁর বিরুদ্ধে প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন। বৈভব ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্দনার ছোটবেলার বন্ধু হলেও জানা গিয়েছে।

অভিযোগকারী দাবি, একটি চলচ্চিত্র নির্মাণের নাম করে পলাশ তাঁর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়েছিলেন। ‘নাজারিয়া’ নামের একটি ছবিতে বিনিয়োগের প্রস্তাব দেন পলাশ এবং জানান, ছবিটি খুব শিগগিরই একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। সেই আশ্বাসে বিশ্বাস করে বৈভব ধাপে ধাপে মোট ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। তাঁর দাবি, কিছু টাকা নগদে এবং বাকিটা গুগল পের মাধ্যমে পলাশকে দেওয়া হয়েছিল। এই আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় নথি ও প্রমাণ তিনি পুলিশের কাছে জমা দিয়েছেন।

আরও পড়ুন: ‘অভিনয় জানেন না জন!’ বিস্ফোরক অভিযোগ ‘ধুম’ অভিনেত্রীর

বৈভব আরও অভিযোগ করেন দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছবির কাজ শুরুই হয়নি। বারবার টাকা ফেরত চাইলেও পলাশ নানা অজুহাত দেন। শেষ পর্যন্ত গায়ক তাঁর ফোন নম্বর ব্লক করে দেন এবং যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেন বলে অভিযোগ বেশ কয়েক মাস অপেক্ষার পর কোন সমাধান না পেয়ে অবশেষে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন তিনি।

প্রসঙ্গত, এর আগেও ব্যক্তিগত জীবন ঘিরে বিতর্কে জড়িয়ে ছিলেন পলাশ মুছল গত বছর ক্রিকেটার স্মৃতি মান্দানার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা থাকলেও তা ভেঙ্গে যায়। তার আগে একাধিক নারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয়। যা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তবে এই অভিযোগ প্রসঙ্গে এখনো পর্যন্ত পলাশ মুছলের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা