Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘লাইভ শোতে ওঠার আগে অবশ্যই প্যান্টের জিপার চেক করে নেবেন’, শাহরুখকে পরামর্শ অমিতাভের

Share:

নিজস্ব প্রতিনিধি: জানেন কী, দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাস শিখেছিলেন বলিউড বাদশা কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের থেকে। কী সেগুলি, জানতে চান। তাহলে আপনাকে অবশ্যই পুরো প্রতিবেদনটি পড়তে হবে। হ্যাঁ, একটি পুরোনো সাক্ষাৎকারে বাদশা নিজেই জানিয়েছিলেন কে, বলিউডের ‘শেহেনশাহ’ অমিতাভ বচ্চনের কাছ থেকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পাঠ শিখেছিলেন। এখনও সেই পাঠ তিনি অক্ষরে অক্ষরে পালন করেন। একবার শাহরুখ-অমিতাভ দুজনেই একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে হয়েছিলেন। আর সেদিন মঞ্চে ওঠার আগে, শাহরুখ অমিতাভকে জিজ্ঞাসা করেছিলেন, মঞ্চে ওঠার আগে আপনি নিজের কি কি দেখে নেন। তখন বচ্চন হাস্যকর সুরে শাহরুখকে বলেছিলেন, “মঞ্চে ওঠার আগে আমি আমার প্যান্টের জিপার চেক করে নিই।” আর বচ্চনের এই গুণটা জানার পর শাহরুখ নিজেও এই জিনিসটি সবসময় চেক করে থাকেন। এই কথা শাহরুখ নিজেই একবার একটি অনুষ্ঠানে বলেছিলেন। পাশাপাশি তিনি আরও বলেন, যে সকল অভিনেতারা লাইভ শো করেন তাঁরা যেন সবাই এই পরামর্শটি অনুসরণ করেন।

এছাড়াও শাহরুখ অমিতাভ বচ্চনের কাছ থেকে আরেকটি মর্মান্তিক জিনিস শিখেছিলেন, তা হল ক্ষমা চাওয়া। বলিউডে বচ্চনের যাত্রা প্রায় ৫০ বছরেরও অধিক সময় হয়ে গিয়েছে। তিনি শাহরুখকে আরেকটি গুরুত্বপূর্ণ পাঠ পড়িয়েছিলেন তা হল, “এখন আপনি একজন বড় তারকা হয়ে গিয়েছেন বলে এমনটা ভাববেন না যে, আপনি সবসময় ঠিক। যাই করুন না কেন, আপনি সর্বদা ভুল স্বীকার করবেন। এবং যখনই আপনি ভুল করবেন, হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবেন।”

শাহরুখ তখন প্রতিক্রিয়া করে অমিতাভ বচ্চনকে জিজ্ঞেস করলেন, “কিন্তু অমিত জি, আমি যদি কোনো ভুল না করি, তখন কি হবে?” তখন ইন্ডাস্ট্রির অভিজ্ঞ জবাবে বলেন, “সর্বদা মাথা নিচু করে কথা বলতে হবে। তবে যদি কখনও কেউ আপনাকে ঘুষি দেয় তবে সেই ব্যক্তিকে কখনই আপনি ঘুষি দেবেন না। যদি আপনি ফিরে ঘুষি দেন তাহলে, লোকে বলবে, ‘তুমি তখন মাতাল”! চার বছর বিরতির পর, অবশেষে আগামী বছরেই শাহরুখ খান তিন তিনটি ছবি নিয়ে ফিরে আসছেন, একটি দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সঙ্গে পাঠান, অ্যাটলির জওয়ান এবং তাপসী পান্নুর সঙ্গে রাজকুমার হিরানির ডানকি।

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার