ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের শাহেনশাহ তিনি। পর্দায় তাঁর ব্যক্তিত্ব, গম্ভীর কণ্ঠস্বর আর অভিনয়ের জাদুতে মুগ্ধ কয়েক প্রজন্মের দর্শক। কিন্তু এবার পর্দার বাইরের এক অন্য অমিতাভ বচ্চনকে দেখল নেটদুনিয়া। স্ত্রী জয়া বচ্চনের পাশে দাঁড়িয়ে স্বামীর দায়িত্ব পালন করতে দেখা গেল বিগ বিকে। আর সেই মুহূর্তেই ধরা পড়ল জয়া বচ্চনের মুখে এক বিরল হাসি।  যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা।  সম্পর্ক  ভাঙনের যুগে ৫০ বছরের বেশি সময় ধরে একসঙ্গে করছেন সংসার। তাঁদের এই মিষ্টি  মুহূর্ত সকলের মন জিতে নিয়েছে।   

সম্প্রতি একটি অনুষ্ঠানের মঞ্চে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের একসঙ্গে উপস্থিতির ভিডিও নজর কেড়েছে নেটপাড়ার। ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে স্ত্রীকে সাহায্য করতে এগিয়ে এসেছেন অমিতাভ। জয়ার পাশে থেকে তাঁকে সহযোগিতা করছেন তিনি। দীর্ঘদিন ধরেই জয়া বচ্চনকে বিভিন্ন অনুষ্ঠানে বেশ গম্ভীর মেজাজে দেখা যায়। বিশেষ করে ক্যামেরার সামনে তাঁর স্পষ্টবক্তা মনোভাব এবং পাপারাৎজিদের সঙ্গে কথোপকথন প্রায়ই চর্চায় থাকে। তবে এই ভিডিওতে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন অভিনেত্রী। সকলের সামনে অমিতাভের এমন যত্নে জয়ার মুখে ফুটে ওঠা হাসিই এখন আলোচনার কেন্দ্রে। স্বামী-স্ত্রীর এই ছোট্ট মুহূর্ত যেন সকলকে বুঝিয়ে দিল, তারকাখ্যাতির আড়ালেও সম্পর্কের সহজ, সুন্দর মুহূর্তগুলো কতটা মূল্যবান হতে পারে। 

 

View this post on Instagram

 

উল্লেখ্য, ১৯৭৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অমিতাভ ও জয়া। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে তাঁদের দাম্পত্য জীবন বলিউডের অন্যতম পরিচিত সম্পর্ক। সিনেমার পর্দায় একাধিকবার জুটি বেঁধেছেন তাঁরা। তবে বাস্তব জীবনে একে অপরের পাশে থাকার এমন ছোট ছোট মুহূর্তই ফের প্রমাণ করল, তারকাদের ব্যক্তিগত জীবনের সাধারণ দৃশ্যও অনুরাগীদের কাছে কতটা বিশেষ হয়ে উঠতে পারে। কেউ কেউ এই ভিডিও দেখে লিখেছেন, ‘আরে, জয়া জি-ও হাসেন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এই প্রথম তাঁকে হাসতে দেখলাম।’ অন্য একজন ভক্ত লিখেছেন, ‘জয়া জির হাসিটা কী নিষ্পাপ।’   

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

কৃষ্ণনগর আদালত পরিদর্শনে রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস, কী বার্তা দিলেন তিনি?

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?