অমিতাভ বচ্চন হাসপাতালে কেন গিয়েছিলেন, ভাইরাল রিপোর্টের পর সামনে এল আসল কারণ

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে নিয়ে হঠাৎই ছড়িয়ে পড়ে অসুস্থতার খবর। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, পেটের সমস্যার কারণে তাঁকে মুম্বইয়ের হাসপাতালে তিন দিন ভর্তি থাকতে হয়েছে। তবে পরে ঘনিষ্ঠ সূত্র জানায়, বিষয়টি সম্পূর্ণ ভিন্ন এবং তিনি শুধুমাত্র নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন।

মঙ্গলবার রাত থেকেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে অমিতাভ বচ্চনকে নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, পেট সংক্রান্ত সমস্যার কারণে তিনি গত সপ্তাহে টানা তিন দিন হাসপাতালে ছিলেন। তবে অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র এই জল্পনা উড়িয়ে দিয়েছে। সূত্রের দাবি, অমিতাভ বচ্চন নিয়মিত মাসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন এবং চেকআপ শেষ করেই বাড়ি ফিরে আসেন। সূত্রটি আরও জানায়, প্রতি মাসেই তিনি এই রুটিন মেডিক্যাল চেকআপ করান।  

অসুস্থতার খবরের মাঝেও রবিবার মুম্বইয়ে তাঁর বাড়ি ‘জলসা’র বাইরে নিয়মমাফিক ‘সানডে দর্শনে’ উপস্থিত হন অভিনেতা। সেখানে ভক্তদের সঙ্গে দেখা করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। সেই ছবি ও ভিডিও পরে নিজের ব্লগে শেয়ার করেন তিনি। নিজের ব্লগে অভিনেতা একটি রহস্যময় হিন্দি কবিতাও পোস্ট করেন, যা ঘিরেও ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও স্বাস্থ্য সংক্রান্ত ভাইরাল রিপোর্ট নিয়ে তিনি এখনও সরাসরি কোনও মন্তব্য করেননি।  

আরও পড়ুন: ডায়েট চলাকালীন মিষ্টি খেতে মন চাইছে, ওট্‌স দিয়েই বানান ৩টি সুস্বাদু পদ

ব্লগে রবিবারের দর্শন প্রসঙ্গে তিনি লেখেন, ভক্তদের উচ্ছ্বাস ও ভালোবাসা তাঁকে প্রতিবার নতুন শক্তি দেয়। ছোট শিশু থেকে প্রবীণ অনুরাগীদের উপস্থিতি তাঁকে আবেগপ্রবণ করে তোলে বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে অমিতাভ বচ্চন পরিচালক রিভু দাশগুপ্ত-র আগামী ছবি Section 84-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন। এছাড়াও তাঁকে দেখা যাবে Kalki 2898 AD-এর সিক্যুয়েলেও।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির