৮৩ বছরে অবসর নিচ্ছেন, শীঘ্রই কেবিসিকে বিদায় জানাচ্ছেন? গুজবে মুখ খুললেন বিগ বি

অবসরের গুজব উড়িয়ে দিলেন অমিতাভ বচ্চন। বয়স হয়েছে প্রায় ৮৪ বছর, এই বয়সেও তরুণ অভিনেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন মেগাস্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবসরের গুজব উড়িয়ে দিলেন অমিতাভ বচ্চন। বয়স হয়েছে প্রায় ৮৩ বছর, এই বয়সেও তরুণ অভিনেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন মেগাস্টার। বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে নিয়মিত সঞ্চালনা করছেন তিনি। দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। নিয়মিত লেখালেখি করেন নিজের প্রোফাইলে, দেশের বিষয়ে নানা তথ্য পোস্টে তুলে ধরেন তিনি। বেশ কিছুদিন ধরে অভিনেতার একটি পোস্ট ঘিরে ভক্তমহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পোস্টটিতে তিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং ‘অবসর নিতে চান’ বলেও উল্লেখ করেছিলেন। পোস্টটি ভাইরাল হতেই অভিনেতার ভক্তদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছিল।

গুঞ্জন উঠেছিল যে, সত্যিই কি অমিতাভ বচ্চন এবার অবসর নিচ্ছেন? আর কি পর্দায় দেখা যাবে না অভিনেতাকে? তিনি কি খুবই অসুস্থ? অবশেষে জল্পনা ওড়ালেন অভিনেতা নিজেই। ওই ব্লগের স্পষ্টীকরণ দিয়ে বললেন, ‘আমি ব্লগে লিখেছিলাম, ‘অনেক রাত হয়েছে, এবার ঘুমানোর সময়’, তার মধ্যে আমি অবসরের কথা কখন বললাম। মিডিয়ার ভুল তথ্য ছড়ানোই কাজ।’ 

কিছুদিন আগে  ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে অমিতাভ বচ্চন একটি বড় ইঙ্গিত দিয়েছিলেন। বর্তমানে শো-টির ১৮তম সিজন সঞ্চালনা করছেন তিনি, পরোক্ষভাবে শো-টি ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে, প্রতিযোগীদের হৃদয়বিদারক গল্পের কারণে দিনের পর দিন তাঁর পক্ষে সঞ্চালনার দায়িত্ব চালিয়ে যাওয়া ‘কঠিন’ হয়ে পড়ছে। তাতেই ভক্তরা ভেবেছিলেন অবসর নিতে চলেছেন বিগ বি, তারই ইঙ্গিত দিলেন তিনি। কিন্তু আপাতত এমন কিছুই হচ্ছে না। উল্লেখ্য, ২০০০ সালে শুরু থেকে কেবিসি-র সঞ্চালক হিসেবে অমিতাভ বচ্চনই থেকেছেন, শুধুমাত্র তৃতীয় সিজনটি ছাড়া, যেটি সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান।

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক