পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

সেই জমিতে অভিনেতা কোনও কটেজ বা ভিলা বা রিসোর্ট বানাতে পারেন। চলতি বছরের জুলাইতেও ১৫ কোটি টাকা দিয়ে রাম মন্দিরের গা ঘেঁষা আরও একটি জমি কেনেন বিগ বি

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই অবসরের জল্পনার কারণে চর্চায় ছিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। যদিও গুজব উড়িয়ে অভিনেতা নিজেই জানিয়েছেন, তাঁর পোস্টের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি অবসর নিচ্ছেন না। এখনও অনেকগুলি দিন তিনি কাজের মধ্যেই থাকতে চান। এমন আবহে এবার তাঁকে নিয়ে নতুন খবর সামনে এল। ২০২৪ সালে অযোধ্যায় রাম মন্দিরের কাছে জমি কিনেছিলেন বিগ বি। গুঞ্জন উঠেছিল, সেই জমিতে অভিনেতা কোনও কটেজ বা ভিলা বা রিসোর্ট বানাতে পারেন। চলতি বছরের জুলাইতেও ১৫ কোটি টাকা দিয়ে রাম মন্দিরের গা ঘেঁষা আরও একটি জমি কেনেন বিগ বি।

এবার শোনা যাচ্ছে, ওই জমিতে তিনি তাঁর বাবা তথা প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চনের স্মৃতিতে একটি ধর্মশালা নির্মাণের পরিকল্পনা করছেন। এক সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, ইতিমধ্যেই তিনি ভবনটির নকশার অনুমোদনের জন্যে অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষের (এডিএ) কাছে একটি আবেদন জমা দিয়েছেন। প্রস্তাবিত ধর্মশালাটিতে ২০টিরও বেশি কক্ষ থাকবে। যেখানে অযোধ্যায় আগত দর্শনার্থীরা থাকতে পারবেন। যদিও অভিনেতার নকশার অনুমোদনের প্রস্তাবে এখনও সাড়া দেয়নি ADA কর্তৃপক্ষ। তাঁরা কিছু শর্ত রেখেছেন। জানিয়েছে, সমস্ত শর্তপূরণ সাপেক্ষে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হবেবে। আর ছাড়পত্র মিললেই অক্টোবর থেকে অভিনেতার বাবার নামে এই ধর্মশালা নির্মাণের কাজ শুরু হবে।

অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন ছিলেন একজন বিশিষ্ট হিন্দি কবি ও অনুবাদক ছিলেন। যিনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়েছিলেন। তিনি ১৯৩৫ সালের কবিতা ‘মধুশালা’ এবং শেক্সপিয়রের নাটকের হিন্দি অনুবাদের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। অমিতাভের মা, তেজি বচ্চন, একজন সমাজকর্মী ও নাট্যশিল্পী ছিলেন এবং ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। কাজের দিক থেকে অভিনেতাকে বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-রে সঞ্চালনার ভূমিকায় দেখা যাচ্ছে। এছাড়াও প্রভাস এবং কমল হাসানের সঙ্গে তাঁকে নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলে দেখা যাবে।

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

স্বস্তিতে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা