প্রসেনজিৎকে বিশেষ শুভেচ্ছা ‘বিগ বি’র

প্রসেনজিৎকে শুভেচ্ছা জানালেন 'বিগ বি' থুরি অমিতাভ বচ্চন। টুইটে এদিন তিনি বাংলায় লিখলেন-' বুম্বা, সকল শুভ কামনা'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘ইন্ডাস্ট্রি’কে আগামী ছবির জন্য শুভেচ্ছা জানালেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তি পেতে চলেছে আগামী ৪ ফেব্রুয়ারী। এই ছবি যে এক বহু প্রতীক্ষিত ছবি তা বলাই বাহুল্য। সেখানেই আরও একবার দর্শক দেখতে পাবেন তাঁদের প্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টপাধ্যায়কে ‘কাকাবাবু’র চরিত্রে। আর সেই ছবির জন্য প্রসেনজিৎকে শুভেচ্ছা জানালেন ‘বিগ বি’ থুরি অমিতাভ বচ্চন। টুইটে এদিন তিনি বাংলায় লিখলেন-‘ বুম্বা, সকল শুভ কামনা’। সেই টুইটের উত্তরও দিয়েছেন প্রসেনজিৎ। লিখেছেন ‘আপনার শুভেচ্ছা অনেক দামি।

৪ ফেব্রুয়ারী বড় পর্দায় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। এবার মরুভূমিতে নয় বরং আফ্রিকার কেনিয়ার জঙ্গলে কাকাবাবুকে দেখবেন দর্শক। সঙ্গে ‘সন্তু’র ভূমিকায় রয়েছেন গতবারের মতই আরিয়ান ভৌমিক। ইতিমধ্যেই জানা গিয়েছে যে বাংলার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে সৃজিতের আগামী ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’।

সুনীল গঙ্গোপাধ্যায়ের  ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ উপন্যাসের আদলে তৈরি এই ছবি। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত ও গানের কথা লিখেছেন শ্রীজাত। ট্রেলারে দেখা গিয়েছে আফ্রিকার জঙ্গলে শুটিংয়ের রোমহর্ষক দৃশ্য। মরুভূমি, পাহাড়ের পর এবার পৃথিবীর গভীরতম জঙ্গলে বাঘ সিংহের ডেরায় কাকা-ভাইপোর জুটি। অন্যদিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৮ জঙ্গি

৫০ হাজার কিমি পথ পাড়ি! পায়ে হেঁটে ২৮ বছর ধরে বিশ্বভ্রমণ করা কার্ল বুশবিকে চেনেন?

‘আমার জীবনই এখন বিনোদন’, চেক বাউন্স মামলায় সুপ্রিম কোর্টে ১.১৫ কোটি টাকা জমা দিলেন রাজপাল

ছবির প্রচারের মাঝেই বাজি বিস্ফোরণ! অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ‘পেড্ডি’ অভিনেতা শিব রাজকুমার

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর