হ্যালোইন পার্টিতে K3G-এর পুজাকে দেখে প্রশংসায় পঞ্চমুখ করিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ দীপাবলি, করওয়া চৌথ, ভাইদুজ পেরিয়ে এবার হ্যালোইন পার্টিতে (Halloween party) মেতে উঠল বলিউড। ৩১ অক্টোবর ইউরোপ ও আমেরিকা জুড়ে পালিত হয় হ্যালোইন নাইট। নানারকম অদ্ভুত পোশাক ও মুখোশ পরে ভুত সেজে পার্টি করেন সে দেশের ছেলেমেয়েরা। এবার সেই হ্যালোইন পার্টিতে মাতলেন বলিউডের স্টার কিডসরা। শনিবার রাতে বলিউডে এই হ্যালোইন পার্টিতে অনুষ্ঠিত হয়। পার্টিতে উপস্থিত ছিলেন সারা আলি খান, অনন্যা পান্ডে, আহান শেট্টি, আরিয়ান খান, শানায়া কাপুর, নভ্যা নাভেলি নন্দা সহ অনেকেই। এর এই পার্টিতে ২০ বছর আগে মুক্তি পাওয়া করণ জোহরের সুপারহিট সিনেমা কভি খুশি কভি গম ছবির পুজাকে ফিরিয়ে আনলেন অনন্যা পান্ডে (Ananya Pandey)। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ হলেন কভি খুশি কভি গম (K3G) ছবির পুজা চরিত্রে অভিনয় করা করিনা কাপুর খান (Kareena Kapur Khan)।

শনিবার স্টার কিডদের হ্যালোইন পার্টির একাধিক ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। ছবিতে দেখা যায় পার্টিতে অনন্যা একটি গোলাপি টপ এবং একটি শর্ট স্কার্ট পরেছিলেন যা হুবুহু কভি খুশি কভি গম ছবিতে পুজা চরিত্রে অভিনয় করার সময় করিনার পরিহিত পোশাকের মতই। অন্যন্যার এই ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে করিনা লেখেন, “তোমাকে খুব মিষ্টি লাগছে”। পাশপাশি রবিবার ২৪ তম জন্মদিন পালন করছেন অন্যন্যা। তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানান অভিনেত্রী।

উল্লেখ্য এই প্রথমবার নয় এর আগেও অনন্যা কারিনা অভিনীত পূজা চরিত্রের থেকে অনুপ্রাণিত হয়ে পোশাক পরেছিলেন। ২০২০ সালে, করিনার চ্যাট শো হোয়াট উইমেন ওয়ান্ট এর একটি পর্বে এসেছিলেন অনন্যা। সেদিন তাঁর পরনে ছিল একটি সিলভার জ্যাকেট যা করিনার পূজা চরিত্রের পোশাকের অনুকরনে তৈরি। চ্যাট শোয়ের ওই পর্বে অনন্যা পান্ডে করিনাকে বলেছিলেন, “আমি আপনাকে বলতে চাই আমার আজকের লুকের পিছনে আসল কারন কী? কারণ আমি মনে করি কারন্টি জানলে আপনি খুব খুশি হবেন। তাই আমার এই জ্যাকেটটা আপনাকে দেখতে হবে”। এরপর তিনি দেখান জ্যাকেটটিতে কারিনার পুজা চরিত্রের ‘গুড লুকস, গুড লুকস অ্যান্ড গুড লুকস’ সংলাপটি লেখা আছে।

পেটের সমস্যায় ভুগবেন, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, কর্মে উন্নতির সুযোগ রয়েছে 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির