বিয়ের কয়েকদিন আগেই বিপত্তি পায়ে চোট পেলেন অঙ্কিতা লোখান্ডে

বিয়ের কয়েকদিন আগেই ঘটল বিপত্তি। হঠাৎ করেই পায়ে চোট পেয়েছেন অঙ্কিতা। মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডে বিয়ের মরশুম। আর সেই বিয়ের মরশুমেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি জৈন ও অঙ্কিতা লোখান্ডে। বলিউডের আরেক ভিকির বিয়ে নিয়ে সরগরম বিটাউন। তবে ভিকি জৈনর বিয়ে নিয়েও কিন্তু কাউন্টডাউন করছেন ভক্তরা। ইতিমধ্যেই প্রাকবিবাহ অনুষ্ঠান সেরেছেন অঙ্কিতা ও ভিকি। কিন্তু বিয়ের কয়েকদিন আগেই ঘটল বিপত্তি। হঠাৎ করেই পায়ে চোট পেয়েছেন অঙ্কিতা। মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়াও হয়েছে। কিন্তু সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন এখন তাঁকে চিকিৎসক। 

মাথায় মুন্ডাভালিয়া বেঁধে কয়েকদিন আগেই প্রাকবিবাহের অনুষ্ঠান সেরেছেন তাঁরা। গত মাসে সেরেছেন তাঁদের ব্যাচেলরেট পার্টি। সেখানে উপস্থিত ছিলেন হিন্দি ধারাবাহিকের বিভিন্ন পরিচিত মুখ। ছিলেন রেশমি দেশাই, অপর্ণা দীক্ষিত, মৃণালিনী ত্যাগিসহ আরও অনেকে।  প্রিয় বান্ধবীর ব্যাচলরেট পার্টিতে ভাঙ্গা পায়েই ওয়াকস্টিক হাতে এসেছিলেন সৃষ্টি রোরে। এবার অঙ্কিতার পায়ের চোটে বেশ উদ্বিগ্ন তাঁর ফ্যানেরা। 

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া