স্বামী ভিকির সঙ্গে গোমাতা সেবায় অঙ্কিতা, বিলাসবহুল জীবন ছেড়ে হঠাৎ আশ্রমে কেন?

এই মুহূর্তে মুম্বইয়ের কোলাহল থেকে অনেক দূরে রয়েছেন তারকা দম্পতি। তাঁরা বেঙ্গালুরুতে শ্রী শ্রী রবি শঙ্করের আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা দেশজুড়ে গোমাতা পুজোর বার্তা দিচ্ছে বিজেপি সরকার। প্রকাশ্যে গবাদি পশুর মাংস কাটা ও বিক্রি করা, গবাদি পশু হত্যা নিয়ে কিছু নিয়ম কানুন বলবৎ হচ্ছে। অর্থাৎ দেশজুড়ে গবাদি বাঁচানোর এবং গোমাতা পুজোর বার্তা দিচ্ছে মোদি সরকার। ব্যাপারটা মেনে চলছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর ব্যবসায়ী স্বামী ভিকি জৈন। এই মুহূর্তে মুম্বইয়ের কোলাহল থেকে অনেক দূরে রয়েছেন তারকা দম্পতি। তাঁরা বেঙ্গালুরুতে শ্রী শ্রী রবি শঙ্করের আশ্রম আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে রয়েছেন। আধ্যাত্মিক জীবনযাপন করছেন। গোশালায় গোমাতাদের সেবা করছেন। গরুদের গোবর পরিষ্কার করছেন।

অভিনেত্রীর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সকলেই তাঁদের প্রশংসা করছেন। জানা গিয়েছে, শ্রী রবি শঙ্করের আশ্রমের গোশালায় বিভিন্ন প্রজাতির ১৯ গরু রয়েছে। অঙ্কিতা ও ভিকি ওই গরুগুলির যত্ন নিচ্ছেন। দুজনেই গরুদের খাওয়াচ্ছেন। তাঁরা গোয়ালঘর পরিষ্কার করছেন। গরুদের সেবা করছেন। এমন সুযোগ পেয়ে ভিকি বলেছেন যে, সেবার সময় কোনও গরুই তাঁদের আক্রমণ করেনি। বিনা ভয়ে তাঁরা গরুদের যত্ন করছেন। এই গোশালায় প্রতিটি গরুকে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে রাখা হয়। অন্যদিকে অভিনেত্রী বলেছেন, এই অভিজ্ঞতা কখনও ভুলবেন না তিনি। 

 

 

View this post on Instagram

 

A post shared by Tadka Bollywood (@tadka_bollywood_)

একটি ভিডিওতে দেখা গিয়েছে, ভিকি ও অঙ্কিতা গোয়ালঘর থেকে গোবর পরিষ্কার করছেন। তাতে অঙ্কিতার চোখে-মুখে কোনও ঘৃণা বা বিরক্তির ছাপ ছিলনা। তবে শুধু গরুদের সেবা নয়, তাঁরা আস্তাবলের ঘোড়াদেরও যত্ন নিয়েছেন। তাঁদের গাজর খাইয়েছেন আনন্দ সহকারে। তাঁরা রবি শঙ্করের আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারের বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনীতেও গিয়েছিলেন। শ্রী শ্রী রবি শঙ্করের সঙ্গে দেখাও করেছেন। বলেছেন, আর্ট অফ লিভিং-এর জীবনধারা অনুপ্রেরণাদায়ক। এদিকে অঙ্কিতা এবং ভিকি বর্তমানে রান্নার শো ‘লাফটার শেফ সিজন ৩’-এ অংশ নিচ্ছেন। ভিকি, একজন কয়লা ব্যবসায়ী, তবে অঙ্কিতাকে বিয়ে করার পর পুরোপুরি শোবিজে প্রবেশ করেছেন।

পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের উপর পশুহাটের অভিযোগ

‘রাস্তা আটকে নমাজ নয়, নির্দেশ না মানলে…’, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্থানীয় থেকে দূরপাল্লার বাসে মহিলাদের ভাড়া লাগবে না, বড় ঘোষণা রাজ্য সরকারের

বাহিনীর গায়ে হাত পরলে, আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী হবে না ,হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্ত্রীয়ের উপর লাগাতার অত্যাচার, যৌনাঙ্গে অ্যাসিড ঢালল স্বামী

তৃতীয় ব্যক্তির কারণেই মৌনির সঙ্গে ডিভোর্স? সত্যিটা সামনে আনলেন সুরজ

ভবানীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কোন নয়া বার্তা দেবেন?‌

বন্ধুর ডাকে পার্টিতে গিয়ে মর্মান্তিক পরিণতি পুলিশ কনস্টেবলের

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় সব পক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের 

নিমতা থানা এলাকা থেকে গ্রেফতার ৮ বাংলাদেশি সহ ৯ জন

‘‌সকলের মতামত নিয়ে শিক্ষানীতি নির্ধারণ করা হবে’‌, বৈঠক করে দাবি শঙ্কর ঘোষের