রাজু মৃত্যুর শোক কাটতে না কাটতেই প্রয়াত আরও এক জনপ্রিয় কমেডিয়ান পরাগ কানসারা

গতকাল লাফটার চ্যালেঞ্জারের আমাদের ষষ্ঠ সঙ্গী পরাগ কানসারা মারা গিয়েছেন। তাঁর হাস্যকর অভিনয় জয় করে নিয়েছে সকল দর্শকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক শোকের ছায়া। গত ২১ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। প্রায় ৪১ দিনের দীর্ঘ যাত্রার পর নয়া দিল্লির ‘এইমস’ এ প্রয়াত হয়েছেন রাজু। তাঁর মৃত্যুতে এখনও গোটা বলিউড। মুলত হৃদরোগে আক্রান্ত হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, তবে মৃত্যুর শেষ পর্যন্ত তাঁর জ্ঞান ফেরে নি বলেই জানা যায়। যাই হোক, রাজুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই ফের দুঃসংবাদ বলিউডে।

গতকাল অর্থাৎ বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন আরও এক জনপ্রিয় কমেডিয়ান পরাগ কানসারা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। স্বাভাবিকভাবেই কানসারার মৃত্যুর খবর শুনে শোকাহল হিন্দি টেলি ইন্ডাস্ট্রি। খ্যাতনামা কমেডিয়ান সুনীল পাল প্রথম তাঁর মৃত্যুর খবরটা নিশ্চিত করেন। তিনি বলেন যে, “নমস্কার বন্ধুরা! আরও একটি দুঃসংবাদ, যা আমাদের হৃদয়কে একেবারে ভেঙে দিয়েছে, কমেডি শিল্পে ফের পতন। গতকাল লাফটার চ্যালেঞ্জারের আমাদের ষষ্ঠ সঙ্গী পরাগ কানসারা মারা গিয়েছেন। তাঁর হাস্যকর অভিনয় জয় করে নিয়েছে সকল দর্শকদের। তাঁর মৃত্যুর খবর শুনে আমি একদমই ভেঙে পড়েছি।” কানসারা একজন হৃদয়বান এবং পরিশ্রমী মানুষ ছিলেন।

হিন্দি টেলিভিশন জগতে তিনি একজন অতি পরিচিত মুখ ছিলেন। সুনীল পাল আরও জানিয়েছেন, “তিনি একজন মহান শিল্পী ছিলেন। তবে তাঁর মাতৃভাষা ছিল গুজরাটি। তিনি ভাদোদরায় থাকতেন। তিনি অভিনেতার পাশাপাশি একজন জাদুকরও ছিলেন। এছাড়াও তিনি অনেক আকর্ষণীয় কাজ করতেন। তিনি অনেক গরিব বাচ্চাদেরও দায়িত্ব নিয়েছেন। নিজেই তাঁদের প্রশিক্ষন দিয়ে ফাংশন করাতেন এবং সার্কাসেও কাজ করাতেন।” পরাগ ২০০৫ সালে সুনীল পাল, রাজু শ্রীবাস্তব, আহসান কুরেশি, নবীন প্রভাকর এবং ভগবন্ত মান-এর সঙ্গে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ এ অংশ নিয়েছিলেন। এছাড়াও তিনি পরে একাধিক সিনেমা এবং টিভি শোতে কাজ করতে দেখা গিয়েছে।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?