ঢাকা মাতালেন অনুপম রায়

এমনকী হিন্দি বিনোদন জগতেও পা ফেলেছেন তিনি। পেয়েছেন জনপ্রিয়তাও। এবার ঢাকা মাতালেন অনুপম, গতকাল ছিল তাঁর সেখানে লাইভ কনসার্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলার মতো এবার বাংলাদেশও মাতালেন টলিউডের বিশিষ্ট সুরকার তথা গীতিকার তথা গায়ক অনুপম রায়। দিন কয়েক আগেই খবরে এসেছিল, এবার ঢাকা মাতাতে বাংলাদেশ যাচ্ছেন অনুপম। টলিউডে তাঁর জার্নির কথা কারুরই অজানা নয়, এমনকী হিন্দি বিনোদন জগতেও পা ফেলেছেন তিনি। পেয়েছেন জনপ্রিয়তাও। এবার ঢাকা মাতালেন অনুপম, গতকাল ছিল তাঁর সেখানে লাইভ কনসার্ট। বছর পাঁচেক আগে ‘আমা‌কে আমার ম‌তো থাক‌তে দাও’ গানটি দি‌য়েই বাংলা ইন্ডাস্ট্রিতে প্রবেশ তাঁর, যেটি ছিল তাঁর যুগান্তকারী আবিষ্কার।

বৃহস্প‌তিবার রা‌তে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আ‌য়ো‌জিত একটি অনুপমের কনসা‌র্টে উপস্থিত হয়েছিলেন হাজারো শ্রোতা। শুরুতেই দর্শকদের সঙ্গে নূন্যতম বাতালাপ সেরেই শুরু করেন একের পর এক তাঁর সৃষ্টি মাইলস্ট্রোক গানগুলি। প্রথমেই ‘‌বেঁচে থাকার গান’ গাইতে শুরু করলে, দর্শকরাও গেয়ে ওঠেন তাঁর সঙ্গে সঙ্গে। এরপর ‘বা‌ড়ি‌য়ে দাও হাত’, ‘যে কটা দিন’, ‘সোহা‌গে আদ‌রে’, ‘আমি কি তোমায় খুব বিরক্ত কর‌ছি’—এর ম‌তো একাধিক গান‌ প‌রি‌বেশন কর‌লেন অনুপম।

আর বাংলাদেশি ভক্তরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। এছাড়াও মাইক্রো‌ফোন হা‌তে বলেন, ‘তোমা‌দের সাম‌নে যতবার আসি, ততবার ভা‌লো লা‌গে, আমার বন্ধু‌দের জন্য গাইছি ‘বন্ধু চল’। ৩৫ মি‌নি‌টের প‌রি‌বেশনায় তাঁর শেষ গানটি ছিল, বহুল আলো‌চিত গান, ‘আমা‌কে আমার ম‌তো থাক‌তে দাও’, যেটি শুরু করলেই উল্লা‌সে ফে‌টে পড়ে উপস্থিত দর্শকরা। শুধু একটা নয় অনেকগুলি কনসার্ট নিয়ে বাংলাদেশ গিয়েছেন অনুপম।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত