‘তোমাদের সেলাম’, দেশ রক্ষায় ভারতীয় সেনাদের বীরত্বে মুগ্ধ বিরাট-অনুষ্কা

এই সময়ে আমাদের রক্ষা করার জন্য আমরা ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি চির কৃতজ্ঞ। তাদের পরিবারকেও আন্তরিক কৃতজ্ঞতা। জয় হিন্দ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে। অত্যাধুনিক অস্ত্রে সাজছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। যেন বলছে, ‘একবার তোরা আয়, দেখে নেব তোদের!’ ভারতীয় সেনাবাহিনীর চোখে-মুখে এখন পাকিস্তানকে ধ্বংসের আগুন জ্লছে। পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছে ভারত। ভারতীয় বিমানবাহিনীর প্রথম অ্যাটাকেই একেবারে ঠ্যাং খোড়া হয়ে গিয়েছে পাকিস্তানের। আর ভারতের এই প্রতিশোধমূলক আক্রমণে উচ্ছ্বসিত পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার থেকে আপামর দেশবাসী। ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছেন সকল সেলিব্রিটি। এ আবহে শুক্রবার (৯ মে) বলিউড অভিনেত্রী তথা ক্রিকেটার বিরাট কোহলির অর্ধাঙ্গিনী অনুষ্কা শর্মা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি নোট শেয়ার করেছেন।

যেখানে তিনি দেশকে রক্ষা করার জন্য ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেছেন। পাশাপাশি কর্নেল অজয় ​​কুমার শর্মার কন্যা অভিনেত্রী, সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের প্রকৃত ‘নায়ক’ বলে অভিহিত করেছেন। তাঁর স্বামী এবং টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। অনুষ্কা শর্মার পোস্টে লেখা ছিল, “এই সময়ে আমাদের রক্ষা করার জন্য আমরা ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি চির কৃতজ্ঞ। তাদের পরিবারকেও আন্তরিক কৃতজ্ঞতা। জয় হিন্দ।” তিনি পোস্টে ভারতীয় পতাকার ইমোজিও জুড়ে দিয়েছেন অন্যদিকে পোস্টটির মন্তব্য বিভাগে বিরাট কোহলি হাত জোড় করে এবং হৃদয়ের ইমোজি দিয়ে ‘জয় হিন্দ’ লিখেছেন। কোহলিও একই সময়ে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই রকম একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি দেশকে ‘প্রচণ্ডভাবে’ রক্ষা করার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের ‘অটল সাহসিকতা’কে সালাম জানিয়েছেন।

তার পোস্টে লেখা ছিল, “এই কঠিন সময়ে আমাদের দেশকে কঠোরভাবে রক্ষার জন্য আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে সংহতি জানাই এবং তাদেরকে সেলাম জানাই। আমাদের মহান জাতির জন্য তাদের অটল সাহসিকতা এবং তাদের পরিবারের ত্যাগের জন্য আমরা আমাদের বীরদের কাছে চিরকাল ঋণী থাকবো।” গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৫ জন পর্যটক এবং একজন কাশ্মীরি পণি চালক। সেই প্রতিশোধ নিতে মঙ্গলবার গভির রাতে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে নয়টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ অভিযান। এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার রাতে, পাকিস্তান জম্মু, রাজস্থান এবং পাঞ্জাবের বেশ কয়েকটি সীমান্তবর্তী অঞ্চল লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায়। কিন্তু ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সমস্ত হুমকি সফলভাবে প্রতিহত করে, বড় আকারের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি থেকে দেশবাসীকে রক্ষা করে।

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

রেনেকে দত্তক নিতেই সুস্মিতা সেনের ম্যানেজার পালিয়ে যান, কেন জানেন?

ঈদের আনন্দ বদলে গেল বিষাদে, বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

গরমের দুপুরে টক-মিষ্টি স্বাদের জাদু, সহজেই বানিয়ে নিন গুজরাতি স্টাইলে আমের চাটনি

আলফানসো না কেশর? গরমের সেরা ম্যাঙ্গো রেসিপির জন্য কোন আম বেছে নেবেন?

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস