আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিলা সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন না অপু বিশ্বাসরা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস-সহ শোবিজ অঙ্গনের একাধিক তারকা। কিন্তু কারও ভাগ্যেই শিঁকে ছিড়ল না। বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংরক্ষিত ৪৮ আসনে দলের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন তাতে ঠাঁই হয়নি অপু বিশ্বাস, সুবর্ণা মুস্তফা, ঊর্মিলা শ্রাবন্তী করদের মতো জনপ্রিয় শিল্পীদের।

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জিতে টানা চতুর্থবার ক্ষমতায় ফিরেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ। ফলে শাসকদলের হয়ে জাতীয় সংসদের মহিলাদের জন্য সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে আসরে ঝাঁপিয়ে পড়েন শোবিজ অঙ্গনের ১৪ তারকা শিল্পী। তাঁদের মধ্যে ছিলেন রোকেয়া প্রাচী, চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তার, তানভিন সুইটি, সোহানা সাবা, শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, শমী কায়সার, মেহের আফরোজ শাওন, লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, শামিমা তুষ্টি ও সিমলা। এদের অনেকেই আওয়ামী লীগের সাংস্কৃতিক শাখার সঙ্গে জড়িত। এমনকি জাতীয় সংসদ নির্বাচনে শাসকদলের প্রার্থীদের হয়ে প্রচারও করেছিলেন। ফলে কার-কার ভাগ্যে শিঁকে ছিড়ে তা দেখার জন্য অনেকেই অপেক্ষা করেছিলেন।

কিন্তু এদিন মহিলাদের জন্য সংরক্ষিত আসনের জন্য শাসকদলের পক্ষে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে তারকা শিল্পীদের ভাগ্যে শিঁকে ছেড়েনি। বরং দলের পরীক্ষিত নেত্রীদের উপরেই ভরসা রেখেছেন আওয়ামী লীগ সভানেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থা‍ৎ আংশিক সময়ের রাজনীতিবিদদের উপরে নয়, পূর্ণ সময়ের রাজনীতিবিদদের উপরেই ভরসা রেখেছেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

এক সময়ে ঋণের দায়ে জর্জরিত ছিলেন, এখন করণভীরের সম্পত্তি টেক্কা দেবে শাহরুখকেও!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ