বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

বেঙ্গালুরুতে যানজটে আটকে গেলেন অস্কারজয়ী সুরকার-গায়ক এ আর রহমান। তবে হারালেন না ধৈর্য। হাসিমুখে গাড়ির জানালা থেকে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়লেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরুতে যানজটে আটকে গেলেন অস্কারজয়ী সুরকার-গায়ক এ আর রহমান। তবে হারালেন না ধৈর্য। হাসিমুখে গাড়ির জানালা থেকে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়লেন। ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হচ্ছে। আর সুরকারের এমন আচরণে মুগ্ধ হল নেটপাড়া। এতেই বোঝা যাচ্ছে, শুধু সাধারণ মানুষ নন, বেঙ্গালুরুর যানজটের মোকাবিলা করতে হয় সেলিব্রিটিদেরও। যুগের পর যুগ ধরে এ আর রহমান তাঁর সুরেলা কণ্ঠ দিয়ে ভক্তদের মুগ্ধ করছেন। তাঁর ভক্তসংখ্যা শুধু দেশেই নেই, বিদেশের মাটিতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যাই হোক, জানা যাচ্ছে, গতকাল ৩ অক্টোবর কনসার্টের পর বাড়ি ফিরছিলেন রহমান। তখনই তাঁর গাড়ি যানজটে আটকে যায়। তখনই কিছু মানুষ তাঁকে চিনতে পেরে যায় এবনং তাঁর গাড়ির আশেপাশে দাঁড়িয়ে পড়ে।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, এ আর রহমান তাঁর গাড়িতে বসে আছেন। রাস্তায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। যান চলাচল অত্যন্ত ধীর গতিতে হচ্ছে। আশেপাশের লোকজন যখন তাঁকে চিনতে পেরে হাত নাড়েন, তখন এ আর রহমানও গাড়ির ভিতর থেকে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। তাঁর মুখে স্নিগ্ধ হাসিও ছিল। কনসার্টের পর ক্লান্ত থাকলেও রহমান বেশ স্বাচ্ছন্দ্যেই মুহূর্তটি উপভোগ করছিলেন। তাঁর সঙ্গে নিরাপত্তাকর্মীরা ছিলেন, কিন্তু যানজট এতটাই বেশি ছিল যে, তাঁর গাড়িটিকেও ধীরে এগোতে হচ্ছিল। তবে ভিডিওটির আর একটি আকর্ষণীয় দিক হল, শহরের যানজট যতই দীর্ঘ হোক না কেন, রাস্তায় আটকে পড়া সব মানুষের জন্যেই নিয়ম এক। কোনও ভিআইপি শর্টকাট নেই। তাঁকে আগে ছেড়ে দেওয়ারও কোনও ব্যাপার নেই।

 

 

View this post on Instagram

 

A post shared by manoj kumar (@roger_manoj)

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই ব্যবহারকারীরা ঘটনাটি নিয়ে মজার প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বেঙ্গালুরুর ট্র্যাফিক কাউকেই ছাড়ে না।’ অনেকে ঠাট্টা করে বলছেন যে, ‘দেশের অন্যতম বিখ্যাত সংগীতশিল্পী হওয়া সত্ত্বেও রহমানকে প্রতিদিন হাজার হাজার মানুষের মতো একই যানজটের সম্মুখীন হতে হল।’ প্রতিবেদন অনুসারে, এ আর রহমান তাঁর ‘দ্য ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এর জন্য ৩ অক্টোবর বেঙ্গালুরুতে গিয়েছেন। কনসার্টে তিনি তাঁর বিখ্যাত গান ও সঙ্গীত দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। আর গতকাল সুরকারকে রাস্তায় দেখে ভক্তরা সকলেই খুশি হয়ে গিয়েছিলেন। 

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে