প্লেব্যাককে ‘আলবিদা’ জানানোর পরে শিবভক্তদের ‘ও শিব মেরে’ উপহার অরিজি‍ৎ সিংহের

Share:

নিজস্ব প্রতিনিধি: কোটি-কোটি ভক্তের মন ভেঙে প্লেব্যাক থেকে আগেই বিদায় নেওয়ার কথা জানিয়েছিলেন বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত গায়ক অরিজি‍ৎ সিংহ। তবে ভক্ত আর অনুরাগীদের নিরাশ করেননি তিনি। আধ্যাত্মিক গানে নয়া যাত্রা শুরু করলেন তিনি। মহাশিবরাত্রির আগেই তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে  শিবভক্তিমূলক ভজন ‘ও শিব মেরে’। ইতিমধ্যেই ওই গান নেটা নাগরিকদের আন্দোলিত করেছে। ইউটিউবে দেড় লক্ষেরও বেশি দর্শক পেয়েছে। ৯ ফেব্রুয়ারি প্রকাশিত এই গানটি লিখেছেন গীতিকার কুমার এবং সুরারোপ করেছেন মনদীপ পাঙ্ঘাল।

উল্লেখযোগ্য বিষয়, অন্যান্য স্বাধীন শিল্পীদের মতো বড়সড় প্রচার ছাড়াই গানটি মুক্তি দিয়েছেন অরিজিৎ। তবু তাঁর অনুরাগীদের উচ্ছ্বাসে ভেসেছে সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন, ‘অরিজিৎ তাঁর আসল সত্তায় ফিরেছেন’, আবার কারও মতে, ‘এই ভজনে তাঁর কণ্ঠে ধরা পড়েছে গভীর আধ্যাত্মিকতা।’

গানটির যন্ত্রসঙ্গীতে ছিলেন শোমু শীল ও স্বস্তিক শুভম। কোরাসে কণ্ঠ দিয়েছেন পীযূষ রঞ্জন, সাক্ষী হোলকার, সোনম পাঠক এবং মনদীপ পাঙ্ঘাল। সামগ্রিক আয়োজনেই ভক্তিমূলক আবহকে প্রাধান্য দেওয়া হয়েছে।

গত ২৭ জানুয়ারি প্লেব্যাক থেকে অবসর ঘোষণা করে অরিজিৎ জানিয়েছিলেন, দীর্ঘ যাত্রার জন্য তিনি কৃতজ্ঞ, তবে এবার নতুন অধ্যায়ে পা রাখতে চান। ইন্ডাস্ট্রিতে তাঁর এই সিদ্ধান্ত বিস্ময় তৈরি করলেও সঙ্গীতমহলের মতে, স্বাধীন সৃষ্টির জগতে আরও গভীরভাবে মনোনিবেশ করতেই এই পদক্ষেপ। ‘ও শিব মেরে’ যেন সেই নতুন পথচলার প্রথম সুর।

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা