এবার হিন্দি গানে মিউজিক ভিডিয়ো তৈরি করে তাক লাগালেন অরিন্দম শীল

হিন্দি গানের মিউজিক ভিডিয়ো তৈরি করে ফেললেন অরিন্দম শীল। যার উদ্বোধনী অনুষ্ঠানে এদিন তারকাখচিত আরবানায় বসেছিল গুণীজনদের আসর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডকে টেক্কা দিতে বাংলার সম্পদ অর্থাৎ রতন কাহারের অনবদ্য সৃষ্টি বড়লকের বিটি লো-র অন্য ভার্সন তৈরি করেছিলেন অরিন্দম শীল। যা বলে বলে বাদশার ওই র‍্যাপ ভার্সনকে দশ গোল দিতে পারত। এবার হিন্দি গানের মিউজিক ভিডিয়ো তৈরি করে ফেললেন অরিন্দম শীল। সোমবার মুক্তি পেল তাঁর পরিচালনায় নতুন হিন্দি গানের মিউজিক ভিডিয়ো ‘ম্যায় হীর ভে’। 

শুভ্রা পালের কণ্ঠে এই মিউজিক ভিডিয়ো। যার উদ্বোধনী অনুষ্ঠানে এদিন তারকাখচিত আরবানায় বসেছিল গুণীজনদের আসর। ছিলেন নানা ক্ষেত্রের গুণীজনেরা। ছিলেন বিশেষ অতিথি হিসাবে অনুপ জালোটা। ছিলেন মদন মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ প্রমুখ।

হিন্দি মিউজিক ভিডিয়ো পরিচালনা এবং সোমবার তা মুক্তির পর যেরকম সাড়া পাওয়া গিয়েছে তাতে তাতে পরিচালক অরিন্দম শীল কার্যত আপ্লুত। তাঁর মতে শুভ্রা পালের কাজ তাঁর ভীষণ পছন্দ হয়েছে । অভিনয়ের পাশাপাহসি এই মিউজিক ভিডিয়োতে তাঁর গানও অনবদ্য। গানটি তৈরি করেছেন শৌনক ঘটক। যারা গান ভালোবাসেন তাঁরা এই গান শুনে একেবারেই নিরাশ হবেন না বলে আশা রাখছেন পরিচালক। 

এর আগে অরিন্দম শীলের মিউজিক ভিডিয়ো থেকে যা পেয়েছিল বাঙালি এই ভার্সনে তা হল স্বয়ং রতন কাহার। সঙ্গে ছিল ইমন চক্রবর্তীর কন্ঠ, বিক্রম ঘোষের তবলা ও দেবলীনা কুমারের নাচ। সবমিলিয়ে জমজমাট হয়েছিল অরিন্দম শীলের হাত ধরে এই ভিডিয়ো দারুণ সাড়া পেয়েছিল। 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের