‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

এরপর থেকেই অর্জুন বিজলানির সঙ্গে মৌনির সম্পর্কের গুঞ্জন উঠছে। একটি ডিনার পার্টি থেকে তাঁদের একসঙ্গে বের হতে দেখেই জল্পনার শুরু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: চার বছরের সংসার ভেঙেছে অভিনেত্রী মৌনি রায়ের। ২০২২ সালে দুবাই-ভিত্তিক ব্যাঙ্কার সুরজ নাম্বিয়ারকে বিয়ে করেছিলেন মৌনি। কিন্তু বেশিদিন টিকল না তাঁদের সম্পর্ক। মাস কয়েক আগে যৌথ সম্মতিতে ডিভোর্সের কথা জানান তাঁরা। তবে ডিভোর্সের কারণ জানাননি তাঁরা। বলেছেন ডিভোর্স হলেও তাঁরা বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। এরপর থেকেই অর্জুন বিজলানির সঙ্গে মৌনির সম্পর্কের গুঞ্জন উঠছে। একটি ডিনার পার্টি থেকে তাঁদের একসঙ্গে বের হতে দেখেই জল্পনার শুরু হয়।

অবশেষে মৌনির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অর্জুন এবং এই জল্পনা উড়িয়ে দিয়ে জানালেন, ‘বেশ কিছুদিন ধরে কেউ মৌনিকে বদনাম করার চেষ্টা করছে। সাত-আটজন মিলে ডিনারে গেলে, তার মানে এই নয় যে আমরা প্রথমবার একসঙ্গে রেস্তোরাঁয় যাচ্ছি। আমরা প্রায় ৫০ বারেরও বেশি ডিনারে গিয়েছি। মৌনি আর আমি একাও ডিনারে গিয়েছি, একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি। তাই, আমি সত্যি জানি না কেন কেউ এমনটা ছড়াচ্ছে। বেশ কিছুদিন ধরেই কেউ না কেউ মৌনিকে বদনাম করার চেষ্টা করছে। আমি জানি না কে সে? তিনি তাঁর জীবনের একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। প্রথমে তাঁর যৌন সম্পর্ক নিয়ে মন্তব্য করেছিল, তারপর কেউ তাঁর মদ্যপান নিয়ে কথা বলেছিল। মানে, সবাই তো পার্টিতে যায়। সবাই আনন্দ করে। এটা স্বাভাবিক। আর মৌনি আর আমি একসঙ্গে একটি শো করেছি, একসঙ্গে ভিডিও বানিয়েছি! তাই এই অযথা মন্তব্য করা বন্ধ করুন।’

জানিয়ে রাখি, মৌনি ও অর্জুন বহু বছরের ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজন প্রথম একতা কাপুরের জনপ্রিয় শো ‘নাগিন’-এ একসঙ্গে কাজ করেছিলেন, যেখানে তাঁদের রসায়ন দর্শকদের মন জয় করে নিয়েছিল। তারপর থেকে তাঁদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়। অর্জুন নেহা স্বামীর সুখে বিবাহিত এবং তাঁদের আয়ান বিজলানি নামে এক পুত্র রয়েছে। অর্জুনকে শেষবার ‘লাফটার শেফস সিজন ৩’-এ দেখা গিয়েছিল, যেখানে তিনি এবং তেজস্বী প্রকাশ রানার-আপ হয়েছিলেন, আর আলি গোনি ও জান্নাত জুবায়ের ট্রফি জিতেছিলেন। মৌনিকে শেষবার ‘আব হোগা হিসাব সিজন ২’-এ দেখা গিয়েছিল। 

শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নথি! মুর্শিদাবাদে পুলিশের জালে ৩ বাংলাদেশি

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসের ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্যু বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের