অবিলম্বে অর্শদীপকে নিয়ে ট্রোলিং বন্ধ করা হোক, অনুরোধ আয়ুষ্মানের

আর্শদীপকে ট্রোল করা বন্ধ করুন। তিনি একটি মহান ক্রিকেটার, বাকি টুর্নামেন্টে তিনি বোমা ফাটাবেন বলেই আশা করা যায়। পরবর্তী সংঘর্ষের জন্য প্রার্থনা করছি

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি, দুবাইতে অনুষ্ঠিত ‘এশিয়া কাপ ২০২২’ চলাকালীন ভারত বনাম পাকিস্তান ম্যাচে একটি ক্যাচ ড্রপ করার জন্য তরুণ ভারতীয় ক্রিকেটার আর্শদীপ সিং (Arshdeep Singh) সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্করভাবে ট্রোলিংয়ের শিকার হয়েছেন। তবে একবার দুবার নয়, খেলোয়াড়দের খারাপ পারফরম্যান্সের কারণে প্রতিবারই তাঁদের উপর প্রতি ক্ষোভ উগরে দেন ভক্তরা। এদিন তরুণ ভারতীয় ক্রিকেটারের সমর্থনে তাঁর পাশে এসে দাঁড়ালেন অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। সঙ্গে জানালেন, এবার তাঁকে নিয়ে ভক্তদের ট্রোলিং বন্ধ করা হোক। সম্প্রতি, ক্রিকেটার আর্শদীপের সমর্থনে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন আয়ুষ্মান খুরানা। যেখানে তাঁকে ভারতীয় ক্রিকেট দলকে অনুপ্রাণিত করে একটি পাঞ্জাবি গানে নাচতে দেখা গেল। সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, ভারত ও পাকিস্তানের এশিয়া কাপ 2022-এর ম্যাচটি দেখার পরে এখনও তিনি সেই রেশ কাটিয়ে উঠতে পারেননি।

তিনি ভারতের পরাজয়কে আরও প্রতিফলিত করে বলেছেন যে, এবার একটি রূপালী আস্তরণের দিকে নজর দেওয়া উচিত। কোহলির ভাল ফর্ম ছিল। তাই, অবিলম্বে ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করা উচিত। আর অবিলম্বে আর্শদীপ সিংকে ট্রোল করা বন্ধ করুন। তিনি ক্যাপশনে লিখেছেন, “প্রায় ২৪ ঘন্টা হয়ে গিয়েছে। কিন্তু এখনও গতরাতের প্যানিক কাটিয়ে উঠতে পারছি না। ভারতের কোনও ম্যাচে হারা সত্যই সকল ভারতীয়দের জন্যে একটি হৃদয় বিদারক বিষয়। তবে কোহলি এখন ফর্মে! এছাড়াও আমাদের ওপেনাররা যেন কোনোমতেই চঞ্চল না হয়। আমাদেরই আমাদের দলকে সমর্থন করা উচিৎ। আর্শদীপকে ট্রোল করা বন্ধ করুন। তিনি একটি মহান ক্রিকেটার, বাকি টুর্নামেন্টে তিনি বোমা ফাটাবেন বলেই আশা করা যায়। পরবর্তী সংঘর্ষের জন্য প্রার্থনা করছি।”

এদিকে, সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময়, আর্শদীপের বাবা-মা ম্যাচে তাঁর খারাপ পারফরম্যান্সের জন্য চরম ট্রোলড হওয়ার কথা বলতে গিয়ে জানিয়েছেন, “আমরা ম্যাচ দেখতে গিয়েছিলাম। ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই আকর্ষণীয়। তাঁদের দল হেরে গেলে ভক্তরা আবেগপ্রবণ হয়ে কিছু কথা বলে। তবে আমরা এটাকে ইতিবাচকভাবেই নিয়েছি এবং তাতে কোনো সমস্যা নেই।” এমনকি ক্রিকেটারকে সোশ্যাল মিডিয়ায় ‘খালিস্তানি’ মন্তব্যের শিকার হতে হয়েছিল। যাকে আপাতদৃষ্টিতে বলে পাকিস্তানের বংশোদ্ভূত।

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা