দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১০ দিনে ১০০ কোটি, বক্সঅফিসে ‘রকি আর রানি’র জয়জয়কার

নিজস্ব প্রতিনিধি: গত ২৮ জুলাই মুক্তি পেয়েছে করণ জোহরের বহু প্রতীক্ষিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট আর রণবীর সিং। এই ছবির হাত ধরেই প্রায় ৭ বছর পর পরিচালকের চেয়ারে বসলেন পরিচালক করণ জোহর। রোমান্টিক কমেডি হলেও ছবির সিংহভাগই কমেডিতে পরিপূর্ণ। সেই কারণেই ছবিতে মিশ্র প্রতিক্রিয়ার সমাহার। মুক্তির দিনই ছবির ভাণ্ডারে যোগ হয়েছিল প্রায় ১১ কোটি। যদিও সাধারণ প্রেক্ষাগৃহ থেকেই PVR, Inox, সিনেপলিস ইত্যাদি জাতীয়স্তরের প্রেক্ষাগৃহ গুলিতেই ছবির চাহিদা বেশি। দর্শক সেখানেই ভিড় জমাচ্ছে বেশি। সে যাই হোক, ছবি রিলিজের ১০ দিন ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। সুতরাং ১০ দিন পর রকি অউর রানির লক্ষীর ভাণ্ডারে কত প্রবেশ করল, নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে? 

ইতিমধ্যেই ঘরোয়া বক্সঅফিসে এই ছবির আয় ১০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে। Sacnilk.com অনুসারে, ছবিটি ১০৫ কোটির বেশি টাকা উপার্জন করেছে। প্রাথমিক অনুমান, ছবি মুক্তির ১০ তম দিনে ভারতে এই ছবির আয় ১৩.৫০ কোটি টাকা। আর এক সপ্তাহে এই ছবিটির আয় ছিল, ৭৩.৩৩ কোটি টাকা। সুতরাং ভারতে এখনও পর্যন্ত এই ছবির মোট আয় দাঁড়িয়েছে ১০৫.০৮ কোটি।করণ জোহরের ধর্ম প্রোডাকশন দ্বারা প্রযোজিত ছবিটিতে রণবীর সিং একজন পঞ্জাবি ঘরানার ছেলে এবং রানি একজন বাঙালি সাংবাদিক। মুভিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী। সম্প্রতি, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র সাফল্য পার্টিতে, আলিয়া এবং করণ সিনেমাটি সম্পর্কে এবং তাঁদের শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে একাধিক অজানা কথা জানিয়েছেন।

ওইদিন সিনেমার শেষ গান কুদময়ী সম্পর্কে আলিয়া বলেছেন, “আমার বিয়ের মাত্র চার দিন পরে কুদময়ী গানের শুটিং হয়েছিল। কিন্তু দুটোই আলাদা ছিল কারণ আমার বাড়ির বিয়ে ছিল খুব সাধারণ, আমি একটি হালকা শাড়ি পরেছিলাম এবং সবকিছু খুব সাধারণ ছিল। কিন্তু রিল বিয়েতে, আমি ভারী দুপাট্টার সঙ্গে ভারী লেহেঙ্গা পেরেছিলাম। তাই আমি খুব কৃতজ্ঞ যে আমার আসল বিয়ে খুব সাধারণ হওয়াতে আমাকে মেহেন্দি, বিয়ের আলাদা সাজের জন্যে নিজেকে দুবার তৈরি করতে হয়নি।” করণ রকি অর রানি কি প্রেম কাহানি সম্বন্ধে আরও জানিয়েছেন যে, আলিয়া এক সপ্তাহে দুবার বিয়ে করেছেন। “আমরা আলিয়া এবং রণবীরের বিয়ের ঠিক চার দিন পরে সিনেমায় আলিয়া এবং রণবীর সিংয়ের বিয়ের সিকোয়েন্সের শুটিং করেছি। তাই আলিয়া একই সপ্তাহে দুইবার বিয়ে করেছেন, একটি রিয়েল এবং অন্যটি রিল।”

Published by:

Share Link:

More Releted News:

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ