বিয়ের ৫ বছর পর মা হতে চলেছেন অক্ষয় কুমারের নায়িকা আরতি ছাবরিয়া

২০১৯ সালের ২৩ জুন চুপিসাড়ে বিশারদ বেদাসির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরতি চাবরিয়া। অভিনেত্রীর প্রেমিকা অস্ট্রেলিয়ায় অবস্থিত একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির খবর। বর্তমানে বলিউডের অনেক পুরোনো তারকাদের দেখা যায়না। কেউ বিয়ের পর অন্তরালে গিয়েছেন, আবার কেউ ব্যর্থতায় ডুব দিয়েছেন। যাই হোক, বিয়ের ৫ বছর পর মা হওয়ার সুখবর দিয়ে আবারও সংবাদের শিরোনামে এলেন অক্ষয় কুমারের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘আওয়ারা পাগল দিওয়ানা’-ছবির নায়িকা আরতি ছাবরিয়া। বিয়ের ৫ বছরের মাথায় মা হতে চলেছেন অভিনেত্রী আরতি ছাবরিয়া। ২০১৯ সালের ২৩ জুন চুপিসাড়ে বিশারদ বেদাসির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরতি চাবরিয়া। অভিনেত্রীর প্রেমিকা অস্ট্রেলিয়ায় অবস্থিত একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।

যদিও এখনও তিনি সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক ঘোষণা দেননি। কিন্তু সম্প্রতি একটি ছবিতে অভিনেত্রীকে বেবি বাম্প অবস্থায় দেখা গিয়েছে। ছবিতে, তাঁকে নীল ডেনিম জিন্সের সঙ্গে একটি সাদা ক্রপ টপে দেখা গিয়েছে। যেখানে স্পষ্ট ছিল তাঁর বেবি বাম্প। অনেক ব্যবহারকারী আরতিকে অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত, আরতি ছাবরিয়া মাত্র ৩ বছর বয়সে বিজ্ঞাপনে মডেল হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন। তার প্রথম প্রিন্ট বিজ্ঞাপন ছিল Farex-এর। এরপর আরতি মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড ২০০০ প্রতিযোগিতা জিতে বলিউডে নায়িকা হিসেবে প্রত্যাবর্তন করেন। এছাড়াও তিনি সুখবিন্দর সিংয়ের ‘নশা হি নাশা হ্যায়’, হ্যারি আনন্দের জন্য ‘চাহাত’, অবদুৎ গুপ্তের ‘মেরি মধুবালা’ এবং আদনান সামির ‘রুথে হুয়ে হো কিয়ো’- এর মতো একাধিক মিউজিক ভিডিওগুলিতে অভিনয় করেছিলেন। তবে তিনি বেশি জনপ্রিয়তা পান ‘আওয়ারা পাগল দিওয়ানা’
(২০০২) ছবিতে অক্ষয় কুমারের নায়িকা হয়ে।

এছাড়াও লজ্জা, তুমসে আচ্ছা কৌন হ্যায়, শাদি নং 1, শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা এবং পার্টনারের মতো একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন আরতি। তবে অভিনেত্রী ঠিকমতো হিন্দি বলতে পারেন না বলে বেশিদিন বলিউডে রাজত্ব করতে পারেননি। তবে তাঁর স্বল্প অভিনয় ছিল তুখোড়। তাঁর অভিনীত মুম্বই বারাণসী এক্সপ্রেস কলকাতা শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (২০১৬), জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (২০১৭), ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ শর্ট ফিল্মস অন কালচার ট্যুরিজম (২০১৭) এবং উত্তর ক্যারোলিনা দক্ষিণ এশিয়ার মতো বিশ্বজুড়ে একাধিক চলচ্চিত্র উৎসবে বেশ কয়েকটি পুরস্কার জিতেছে।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির