কেরিয়ারে মাইলফলক! বক্সঅফিসে ১১৩ কোটির গণ্ডি পেরোল ইমরানের ‘আওয়ারাপান ২’

কেরিয়ারে মাইলফলক! মুক্তির দিন থেকেই বক্সঅফিসে ঝড় তুলছে ইমরান হাশমিরের ছবি 'আওয়ারাপান ২'। গত শুক্রবার ১৪ অগস্ট মুক্তি পেয়েছিল ছবিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেরিয়ারে মাইলফলক! মুক্তির দিন থেকেই বক্সঅফিসে ঝড় তুলছে ইমরান হাশমিরের ছবি ‘আওয়ারাপান ২’। গত শুক্রবার ১৪ অগস্ট মুক্তি পেয়েছিল ছবিটি। যা কিনা অভিনেতার দীর্ঘ কেরিয়ারে প্রথম। কেননা তাঁর কোনও ছবিই এর আগে ১০০ কোটির দোরগোড়ায় পৌঁছতে পারেনি। সপ্তম দিনে ছবির আয় দাঁড়িয়েছে ১১৩ কোটি। যদিও ছবিটি সমালোচকদের দ্বারা তেমন প্রশংসা কুড়োয়নি।

পাশাপাশি ভক্তদেরও মন জয় করতে পারেনি। তা সত্ত্বেও বক্সঅফিসে দারুণ আয় করছে। মুক্তির আগেও ছবির ৮ কোটি টাকার টিকিট বুকিং হয়েছিল। আর মুক্তির দিনেই প্রথম সিক্যুয়েলের আয় ছাড়িয়ে ফেলেছিল ‘আওয়ারাপান ২’। ছবিটি দেশের বাইরে বিদেশেও ভাল ফলাফল করছে। প্রথম সপ্তাহেই ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। যা কিনা একটি মাঝারি বাজেটের ছবির জন্য বিশাল সাফল্য। গত সপ্তাহের শেষে ছবিটি ৮১ কোটি টাকা আয় করেছিল। এরপর বুধবার ছবির আয়ে কিছুটা পতন দেখা গেলেও বৃহস্পতিবার বক্সঅফিসে আবার ঘুরে দাঁড়িয়েছে। এবং ৬ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে সাত দিনে ছবির মোট আয় দাঁড়িয়েছে ১১৩.৫০ কোটি টাকা।

এখনও পর্যন্ত ‘আওয়ারাপান ২’ অভিনেতার কেরিয়ারে সর্বোচ্চ আয়কারী ছবি। এর আগে তাঁর সবচেয়ে বড় হিট ছিল ‘রাজ ৩’, যা ৭০ কোটি টাকা আয় করেছিল। এছাড়া তাঁর ছবি ‘বাদশাহো’ও ৮২ কোটি টাকা আয় করেছিল। যেখানে তিনি অজয় দেবগনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। কিন্তু ‘আওয়ারাপান ২’ এই দুটি ছবির আজীবন সংগ্রহকে ছাড়িয়ে গিয়েছে। আর বছরের ষষ্ঠ সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হয়ে উঠেছে। নীতিন কক্কর পরিচালিত এবং বিশেষ ভাট প্রযোজিত ‘আওয়ারাপন ২’ ছবিতে ইমরান হাশমিকে তাঁর শিবম পণ্ডিতের আইকনিক চরিত্রে দেখা গিয়েছে। ছবিটিতে আরও অভিনয় করেছেন শাবানা আজমি, দিশা পাটানি এবং সুবিন্দর ভিকি। ছবিতে অভিনেতার অভিনয় প্রশংসিত হচ্ছে। 

নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর তৎপর দমকল, ১৭ হোটেলকে শোকজ

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ

রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! গাড়ির কাচ ভেঙে কোটি টাকার গয়না চুরি, চাঞ্চল্য দিল্লিতে

দাম বাড়ল অটোর এলপিজির, ভাড়া বৃদ্ধির আশঙ্কা

সাতসকালে ভয়াবহ ঘটনা! বাড়ির সামনে পড়ে রয়েছে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ, চাঞ্চল্য হাসনাবাদে

৪০ লক্ষের প্যাকেজেও গলল না মন! রাহুল গান্ধির জন্য পাত্রকে বিয়েতে ‘না’ তরুণীর

নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

আলাস্কায় চার্টার বিমান ভেঙে মৃত্যু ৮ আরোহীর

হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭