চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লন্ডনে ধুমধাম করে হল সোনমের বেবি শাওয়ার

নিজস্ব প্রতিনিধিঃ সোনম কাপুর ও আনন্দ আহুজা তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর সমস্তরকম প্রস্তুতি নিয়ে নিয়েছেন। একই সঙ্গে তাঁদের পাশাপাশি খুশি আহুজা ও কাপুর পরিবার। সোনমের একের পর এক মেটারনিটি ফটোশুট নেটিজেনদের মন কেড়েছে।

আর এসবের মধ্যেই লন্ডনে জমজমাটভাবে হয়ে গেল সোনমের বেবি শাওয়ার। ভারতীয় রীতি অনুসারে সন্তান আসার আগে এমন অনুষ্ঠান প্রত্যেক পরিবারে প্রচলিত। বিদেশ বিভূঁইয়ে থাকলেও সেই অনুষ্ঠানে কোনও খামতি ছিল না।

দিদির সঙ্গে এইসময় কোয়ালিটি টাইম কাটাতে ও বেবি শাওয়ারে অংশ নিতে লন্ডন পৌছেছিলেন বোন রিয়া কাপুর। দিদির এই বিশেষ অনুষ্ঠানের  ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন তিনি।

নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে বেবি শাওয়ারের নানা মুহূর্ত শেয়ার করেছেন সোনম নিজেও। এদিন গোলাপি গাউনে সেজেছিলেন সোনম। মেটারনিটি পোশাকেও এদিন ফ্যাশনিস্তা সোনম আলাদা লুক দিতে ভোলেননি। 

এদিন সোনমের অনুষ্ঠানে ছিলেন গায়ক লিও কল্যাণ। এদিন মঞ্চে গান গেয়েছেন তিনি। শুধু তাই নয় সোনমের সঙ্গে তোলা ছবি নিজের ইন্সটা হ্যান্ডেলে শেয়ারও করেছেন তিনি। 

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ