বয়স এখনও হয়নি ১, ছোট্ট ছোট্ট হাতে মা শুভশ্রীর মেকআপ করতে ব্যস্ত খুদে ইয়ালিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছরের ৩০শে নভেম্বর দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Subhashree Ganguly)। সেই মতো হিসেব কষে দেখতে গেলে এখনও ১ বছর পূর্ণ হয়নি খুদে ইয়ালিনির(Yalini)। কিন্তু এদিন তাঁর কীর্তি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। খুদের কাণ্ড দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। ঠিক কি করেছে ইয়ালিনি জানতে ইচ্ছে করছে? চলুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ রাজ্য পুলিশের বড়সড় সাফল্য, ডানকুনি থেকে পাকড়াও কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী

এদিন অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলি মুহূর্তেই ছিনিয়ে নিয়েছে লাইমলাইট। মেকআপ টেবিলে মেকআপ নিচ্ছেন শুভশ্রী এবং তাঁর রূপটান শিল্পীর ভূমিকায় দেখা গেল ইয়ালিনিকে। মায়ের মুখে যত্ন সহকারে তুলি বুলিয়ে দিচ্ছে খুদে কন্যা। মা-মায়ের এই অন্তরঙ্গ মুহূর্তের ছবি তারিয়ে তারিয়ে উপভোগ করছেন নেটিজেনরাও। এদিন মায়ের সঙ্গেই শুটিংয়ে হাজির হয়েছিল ইয়ালিনি। এর আগে ছেলে ইউভানকেও শুটিংফ্লোরে আনতে দেখা গিয়েছে শুভশ্রীকে, তবে আজ মায়ের সফরসঙ্গী হয়েছিল খুদে কন্যা।

আরও পড়ুনঃ শুরুতেই বাজিমাত পরিণীতার, বেঙ্গল টপারের সিংহাসনে জগদ্ধাত্রী নাকি গীতা? রইল টিআরপি তালিকা

গত বছর গর্ভবতী হওয়ার কারণেই সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘দশম অবতার’ থেকে বাদ পড়তে হয়েছিল শুভশ্রীকে। তবে এই নিয়ে এতটুকু আফসোস করেননি অভিনেত্রী কারণ মাতৃত্বই তাঁর কাছে প্রথম প্রায়োরিটি। বিয়ের বহু বছর আগেই এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছিলেন, তিনি একজন ভালো মা হতে চান। বর্তমানে অভিনয়ের পাশাপাশি মায়ের ভূমিকাও যথেষ্ট যত্ন সহকারে পালন করছেন অভিনেত্রী। এই মুহূর্তে ‘গৃহপ্রবেশ’ ছবির কাজ নিয়ে চরম ব্যস্ত শুভশ্রী এবং আগামী মাসে মুক্তি পেতে চলেছে তাঁর ছবি সন্তান। এই ছবিতে শুভশ্রীর পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতাদের। খুব শীঘ্রই ছবির প্রচারের কাজ শুরু হবে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা