পূর্ণতা পেল ১৩ বছরের প্রেম, বলিউড স্টাইলে বিয়ে করলেন বাংলাদেশি নায়িকা মেহজাবীন

২০১২ সালে প্রথম দেখা ‘ভাঙা দাঁতের মিষ্টি হাসির ছেলেটি’র সঙ্গে। রাস্তার ওপার থেকেই হল চোখাচোখি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে জল্পনার অবসান! ১২ বছরের প্রেমিকের গলাতেই মালা পরালেন বাংলাদেশের চর্চিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিবারিক এবং ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের সান্নিধ্যে সাত পাকে বাঁধা পড়লেন মেহজাবীন এবং পরিচালক আদনান আল রাজীব। অভিনেত্রী বিয়ের বিষয়টি সম্পূর্ণই আড়ালে রেখেছিলেন। তবে কানা ঘুষো শোনা গিয়েছিল, অভিনেত্রী তাঁর বিয়েতে ‘নো ফটো’ নীতি মেনে চলেছেন। এমনকী তাঁদের বিয়েতে নিমন্ত্রিত অতিথিদেরও ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অনুমতি ছিল না। একেবারে বলিউড স্টাইলে বিয়ে করলেনমেহজাবীন চৌধুরী এবং পরিচালক আদনান আল রাজীব। সঙ্গে তাঁদের প্রেমের কাহিনীও তুলে ধরলেন অভিনেত্রী। গতকাল ঢাকার অদূরে একটি রিসর্টে বসেছিল গায়ে হলুদের আসর, সন্ধ্যায় হয়েছে অভিনেত্রীর মেহেন্দি অনুষ্ঠান।

একই রিসর্টে সোমবার সকালে ঐতিহ্যবাহী মতে বিবাহ সারলেন মেহজাবীন এবং আদনান রাজীব। বিয়ের পর স্বামীর সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখলেন, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে প্রথম দেখার কথা। ‘২০১২ সালে প্রথম দেখা ‘ভাঙা দাঁতের মিষ্টি হাসির ছেলেটি’র সঙ্গে। রাস্তার ওপার থেকেই হল চোখাচোখি। কিন্তু কথা হয়েছিল মাত্র ১৫ মিনিটের জন্য, করমর্দনের জন্যই স্পর্শ পেয়েছিল হাত। তার পর সে ছেলে চলে যায়, নিয়ে যায় আমার মন। সে দিন থেকেই আমি জানতাম, এই সেই মানুষ। ১৩ বছর পর জীবনের চড়াই উতরাই পেরিয়ে অনেকটা বড় হয়ে গিয়েছি দুজনে। এখন থেকে পরস্পর পাশপাশি থাকব।’ বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। এখনও পর্যন্ত প্রায় শ’ খানেক নাটক সেরেছেন। এছাড়াও ওয়েব প্লাটফর্মেও তিনি এখন জনপ্রিয়। পর্দায় জুটি বেঁধেছেন নাটকের প্রথম সারির নায়কদের সঙ্গে। অপূর্ব, আফরান নিশো-র মতো একাধিক তারকার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তবে কোনও সহ অভিনেতাকে মন দেননি তিনি।

পরিচালক প্রেমিকের সঙ্গে অনেক কাজ করছেন তিনি। যাঁকে বলে, প্রথম দেখাতেই পরিচালককে মন দিয়ে দেন অভিনেত্রী। গত ১৪ ফেব্রুয়ারি বাগদান সেরেছেন তাঁরা। কিন্তু কখনই নিজেদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেন নি মেহজাবীন বা রাজীব কেউই। বলিউড তারকাদের যেমন বিয়ের ছবি নিয়ে কড়াকড়ি থাকে, তেমনই শর্ত নিজের বিয়েতে রেখেছিলেন মেহজাবিন। বিয়েতে অতিথিরা ছবি তুললেও তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার অনুরোধ জানিয়ে ছিলেন নায়িকা। অবশেষে নিজের আজ দুপুর দুটো নাগাদ বিয়ের একাধিক ছবি পোস্ট করে ভক্তদের জল্পনার শিলমোহর দিলেন। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন, নুসরত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান-সহ ঢালিউডের একাধিক তারকা।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত