Loading live market data...
Loading active stocks...
Connecting...

আগামী ২ মে থেকে খুকুমণির জায়গা দখল করছে ‘বৌমা একঘর’

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘অপরাজিতা অপু’ ধারাবাহিক শেষ হওয়ার পর ‘চাকরি চাই’ ট্যাগ নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছেন অপু অর্থাৎ সুস্মিতা দে। কি ভাবছেন এত অর্থের অভাব পড়ল নায়িকার। আসলে একদমই নয়, জি বাংলার পর এবার স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বৌমা একঘর’ এর মাধ্যমে কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী সুস্মিতা দে। ইতিমধ্যেই এই ধারাবাহিকের ট্রেলার লঞ্চ হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই ধারাবাহিকটি কোন স্লটে ঢুকবে, আবার কোন ধারাবাহিক বন্ধ হতে চলেছে!

যদিও সম্প্রতি, জোরদার গুঞ্জন চলছিল যে, বন্ধের পথে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’। যা শুনে একেবারেই অবাক হয়ে গিয়েছিলেন এই ধারাবাহিকের ভক্তরা। অবশেষে, এই জল্পনা-কল্পনা সত্যি হল। শেষ হচ্ছে, ‘খুকুমণি হোম ডেলিভারি’। সেই জায়গায় আগামী ২রা মে থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হচ্ছে সুস্মিতা অভিনীত নতুন ধারাবাহিক ‘বৌমা একঘর’।

 

শুরুতেই ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকটি বাজিমাত করেছিল টিআরপির তালিকায়। কিন্তু, বর্তমানে বেশ কিছু সপ্তাহ ধরে তার পারফরম্যান্স একেবারেই ভালো ছিল না। তাই মাত্র ৫ মাসেই বন্ধ হয়ে যাচ্ছে এই সিরিয়ালটি। সদ্য, স্টার জলসার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ‘বৌমা একঘর’-এর সম্প্রচারের সময়। আগামী ২রা মে থেকে খুকুমণির জায়গা দখল করবে সুস্মিতা দে-র এই কামব্যাক ধারাবাহিক। আপাততঃ বরাবরের মতন ইতি পড়ছে খুকুমণি আর বিহানের গল্পে। কারণ হিসেবে কেউ কেউ বলছেন, প্রযোজনা সংস্থার সঙ্গে চ্যানেলের বনিবনা না হওয়া। যদিও এই বিষয়ে কিছুই জানায়নি কেউ!

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি